
চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের অফিস সহায়ক মো: সিরাজুল ইসলাম অবসর গ্রহন করেছেন।
৩১শে ডিসেম্বর বিদ্যালয়ে অফিস সহায়ক মো: সিরাজুল ইসলাম এর শেষ কর্মদিবস ছিল।
জানা গেছে, অবসরপ্রাপ্ত অফিস সহায়ক মো: সিরাজুল ইসলাম কর্মজীবনে আন্তরিকতা ও নৈতিকতার সহিত দায়িত্ব পালন করেছেন।
বিদ্যালয় সূত্রে জানা যায়, অবসরপ্রাপ্ত শিক্ষক মো: আবুল কালাম আজাদ ৯/১০/১৯৮৮খ্রি. তারিখে যোগদান করে ৩১/১২/২০২৫খ্রিস্টাব্দ তারিখে অবসর গ্রহন করেন। তিনি ৩৭ বছর ২মাস ২২দিন সুনামের সাথে দায়িত্ব পালন করেন।
বিদ্যালয়ের আজীবন দাতা সদস্য চাঁদপুর প্রেসক্লাবের নবাগত সভাপতি সোহেল রুশদী জানান, সিরাজুল ইসলাম অত্র বিদ্যালয়ের একজন চতুথ শ্রেনীর দক্ষ স্টাফ।
তিনি দীর্ঘদিন সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন।তাকে দুএকদিনের মধ্যে বিদায় সংবধনা প্রদান করা হবে ।



