শাহতলী যোবাইদা বালক সপ্রাবির প্রধান শিক্ষক আবুল কালাম আজাদের অবসরগ্রহন

চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আবুল কালাম আজাদ চাকুরী থেকে অবসর গ্রহন করেছেন।

গতকাল ৩১শে ডিসেম্বর প্রধান শিক্ষক মো: আবুল কালাম আজাদ এর শেষ কর্মদিবস ছিল।

জানা গেছে, অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক মো: আবুল কালাম আজাদ কর্মজীবন নিষ্ঠা, সততা, দায়িত্ববোধ, আন্তরিকতা ও নৈতিকতা সহিত দায়িত্ব পালন করেছেন। তিনি বিদ্যালয়ে সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন। এলাকায় সকলের কাছ ছিলেন আইডল।

বিদ্যালয় সূত্রে জানা যায়, অবসরপ্রাপ্ত শিক্ষক মো: আবুল কালাম আজাদ ১৭/৫/১৯৯০খ্রি. তারিখে যোগদান করে ৩১/১২/২০২৫খ্রিস্টাব্দ তারিখে অবসর গ্রহন করেন। তিনি ৩৫ বছর ৭মাস ১৫দিন সুনামের সাথে শিক্ষকতা দায়িত্ব পালন করেন।
বিদ্যালয়ের এডহক কমিটির জমিদাতা সদস্য চাঁদপুর প্রেসক্লাবের নবাগত সভাপতি সোহেল রুশদী সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেন, ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয় সফল প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ একজন গুনি ও জনবান্ধব শিক্ষক।

তিনি শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের কাছে তিনি ছিলেন একজন প্রিয় শিক্ষক। দু’তিনদিনের মধ্যে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মো: আবুল কালাম আজাদকে বিদ্যালয়ের পক্ষ থেকে সংর্বধনা প্রদান করার উদ্যোগ গ্রহন করেছি ।

এদিকে, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মো: আবুল কালাম আজাদ সামাজিক যোগাযোগ মাধ্যমে এক স্ট্যাটার্সে বলেন, এই দীর্ঘ কর্মজীবনে আমাকে আমার উর্ধ্বতন কতৃপক্ষ, বিদ্যালয় পরিচালনা কমিটি, সহকর্মীবৃন্দ, অভিভাবকবৃন্দ,এলাকাবাসী,শুভাকাঙ্ক্ষী, শুভানুধ্যায়ী, শিক্ষার্থীবৃন্দ দায়িত্ব পালনে সহযোগিতা করেছেন। সকলের প্রতি আমি কৃতজ্ঞতা স্বীকার করছি। দীর্ঘ কর্ম জীবনে চলার পথে কারও সাথে খারাপ আচরন করে থাকলে,কারও মনে কষ্ট দিয়ে থাকলে সবাই আমাকে দয়া করে ক্ষমা করে দিবেন। আমার জন্য সবাই দোয়া করবেন, অবসর জীবনে যেন সুস্থ থাকতে পারি।

সম্পর্কিত খবর