
প্রেস বিজ্ঞপ্তি: চাঁদপুর সংবাদপত্র হকার সমিতির সভাপতি মো. হানিফ খানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন চাঁদপুর প্রেস ক্লাব নেতৃবৃন্দ।
চাঁদপুর প্রেস ক্লাব সভাপতি রহিম বাদশা ও সাধারণ সম্পাদক কাদের পলাশ এক শোক বার্তায় মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন। একই সাথে তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন প্রেস ক্লাব নেতৃবৃন্দ।



