
চাঁদপুর খবর রিপোর্ট : চাঁদপুরের মতলব, চাঁদপুর সদর, হাজিগঞ্জ ও শাহরাস্তি উপজেলার সব এলাকায় বুধবার (৩১ ডিসেম্বর) টানা ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
চাঁদপুর বাখরাবাদ গ্যাস আঞ্চলিক বিতরণ কার্যালয়ের ব্যবস্থাপক (বিক্রয়) প্রকৌশলী মীর ফজলে রাব্বি সোমবার (২৯ ডিসেম্বর) এ তথ্য নিশ্চিত করেছেন। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চাঁদপুর গ্যাস বিতরণ লাইন ও হাজিগঞ্জ ও চাঁদপুর টাউন বোর্ডারিং স্টেশন (টিবিএস) এর জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত ও কারিগরি উন্নয়ন কাজ পরিচালনার জন্য ৩০ ডিসেম্বর রাত ১২টা থেকে ৩১ ডিসেম্বর রাত ১২টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
বাখরাবাদ গ্যাস কর্তৃপক্ষ গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছেন এবং সহযোগিতা কামনা করেছেন। নির্ধারিত কাজ সম্পন্ন হওয়ার পর গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে বলে জানানো হয়েছে।



