চর্যাপদ সাহিত্য একাডেমির শীতকালীন গিটার সন্ধ্যা উদ্বোধন

চাঁদপুর খবর রিপোর্ট : চাঁদপুরে চর্যাপদ সাহিত্য একাডেমির শীতকালীন গিটারসন্ধ্যা গতকাল শনিবার (২৭ ডিসেস্বর) সন্ধ্যায় পুরানবাজার দাস পাড়া উদয়ন কচিকাচা বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

গিটারসন্ধ্যা অনুষ্ঠানের উদ্বোধন করেন, চাঁদপুর প্রেস ক্লাবের নব-নির্বাচিত সভাপতি এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।

উদ্বোধকের বক্তব্যে চাঁদপুর প্রেস ক্লাবের নব-নির্বাচিত সভাপতি সোহেল রুশদী বলেন, সংগঠনটি খুব সুন্দর ভাবে কার্যক্রম পরিচালনা করে আসছেন। রনি ভাই এ সংগঠন করে আসছে। মিডিয়ার সবাই এ সংগঠনটির নাম চিনে। এ সংগঠনের সাথে দক্ষ সংগঠকরা জড়িত। আমি এ সংগঠনের সাথে থাকবো। চাঁদপুর প্রেসক্লাব ও চাঁদপুরের সাংবাদিকরা এ সংগঠনের পাশে থাকবে। এ সংগঠন আরো এগিয়ে যাবে। যারা এ সংগঠনের সাথে জড়িত আছেন সকলে সংগঠনকে ভালোবাসবেন।

অনুষ্ঠানে সংগঠনের পক্ষ থেকে চাঁদপুর প্রেস ক্লাবের নব-নির্বাচিত সভাপতি সোহেল রুশদীকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
চর্যাপদ সাহিত্য একাডেমির সভাপতি আয়েশা আক্তার রুপার সভাপতিত্বে ও সংগঠনের প্রতিষ্ঠাতা অ্যাডভোকেট রফিকুজ্জান রনির পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির ছিলেন বিশিষ্ট আইনজীবী ও সাংস্কৃতিক অনুরাগী রোটা: শরীফ মাহমুদ ফেরদাউস শাহীন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্যাপিরাস পাঠাগারের উপদেষ্টা মোহাম্মদ শাহ আলম, রেলওয়ে কিন্ডারগার্টেনের অধ্যক্ষ মাহমুদা খানম, জেলা পূজা উদযাপন কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক গোপাল সাহা, বিশিষ্ট সমাজসেবক ও সংগঠক আশিক খান, দৈনিক প্রিয় চাঁদপুরের প্রধান সম্পাদক বিপ্লব সরকার, সিসিডিএ, চাঁদপুর সদর উপজেলার সমন্বয়ক নার্গিস আক্তার, শিশু থিয়েটার চাঁদপুর এর সভাপতি পি এম বিল্লাল।

এসসয় উপস্থিত ছিলেন, শীতকালীন গিটারসন্ধ্যা উদযাপন পরিষদের আহ্বায়ক জয়ন্তী ভৌমিক, উদযাপন পরিষদের সমন্বয়কারী নাজমুল ইসলাম সজীব, সদস্য সচিব কামরুন্নাহার বিউটি, আইরিন সুলতানা লিমাসহ অন্যান্যরা

সম্পর্কিত খবর