
চাঁদপুর খবর রির্পোট : দৈনিক চাঁদপুর জমিন ও অনুপমা পত্রিকার সম্পাদক ও প্রকাশক অধ্যক্ষ মোহাম্মাদ রোকনুজ্জামান রোকন -এর মাতা হাফেজা বেগম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তিনি অদ্য ২৫ ডিসেম্বর ১০টা ২০ মিনিটে চাঁদপুর সদর হাসপাতালে ইন্তেকাল করেন। দীর্ঘদিন যাবত বার্ধক্য জনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছে ৭৭ বছর। তিনি ৩ছেলে, ৪ মেয়ে রেখে যান । আজ শুক্রবার বাদ জুম্মা মরহুমার চৌরাস্তা বাগাদি গ্রামের বাড়িতে জানাজা অনুষ্ঠিত হবে।
শোক প্রকাশ :
দৈনিক চাঁদপুর জমির ও অনুপমা পত্রিকার সম্পাদক ও প্রকাশক অধ্যক্ষ মোহাম্মাদ রোকনুজ্জামান রোকন -এর মাতা হাফেজা বেগমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি রহিম বাদশা ,সাধারণ সম্পাদক কাদের পলাশ, সিনিয়র সাংবাদিক সোহেল রুশদী, সিনিয়র সাংবাদিক এমএ লতিফ ।



