
চাঁদপুর খবর রিপোর্ট : চাঁদপুরে শুভ বড়দিনে খ্রিস্ট ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় ও কেক কাটেন চাঁদপুর জেলা প্রশাসক নাজমুল ইসলাম সরকার ।
এছাড়াও খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড়ো উৎসব যীশু খ্রিস্টের জন্মদিন শুভ বড়দিন উপলক্ষে চাঁদপুর জেলার বিভিন্ন চার্চের নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণ করেছে চাঁদপুর জেলা পুলিশ।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর ২০২৫) চাঁদপুর জেলাধীন খ্রিস্টান ধর্মাবলম্বীদের চার্চ পরিদর্শন করেন চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাদিরা নূর, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. লুৎফর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল) মুকুর চাকমা ও অতিরিক্ত পুলিশ সুপার (চাঁদপুর সদর সার্কেল) মো. খায়রুল কবীর।
অতিরিক্ত পুলিশ সুপারগণ খ্রিস্টান ধর্মাবলম্বীদের সঙ্গে বড়দিনের শুভেচ্ছা বিনিময় করেন। এ ছাড়া চার্চসমূহের সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। এ সময় অফিসার ইনচার্জ, চাঁদপুর সদর মডেল থানা সহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।



