
স্বপন কর্মকার মিঠুনঃ চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি অধ্যাপক মাওঃ আবুল হোসাইন আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
২৫ ডিসেম্বর (বৃহস্পতিবার) শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে গিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রির্টানিং কর্মকতা নাজিয়া হোসেনের নিকট হতে মনোনয়নপত্র সংগ্রহ করেন।
এ সময় শাহরাস্তি, হাজীগঞ্জ উপজেলা ও পৌরসভার দলীয় নেতাকর্মীরা উপজেলা পরিষদের ময়দানে উপস্থিত ছিলেন। মনোনয়ন পত্র সংগ্রহের সময়ে উপস্থিত ছিলেন, জেলা সহকারী সেক্রেটারি ও আসন পরিচালক জাহাঙ্গীর আলম প্রাধান, হাজীগঞ্জ উপজেলা আমীর বিএম কলিম উল্লাহ,
নায়েবে আমীর মোজাম্মেল হোসেন পরান মজুমদার, হাজীগঞ্জ পৌর আমীর মোহাম্মদ আবুল হাসানাত পাটওয়ারী, শাহরাস্তি উপজেলা আমীর মোস্তফা কামাল, নায়েবে আমীর বাদশা ফয়সাল, শাহরাস্তি পৌর আমীর মাওঃ জাহাঙ্গীর আলম, নায়েবে আমীর মাষ্টার সিরাজুল ইসলাম, সেক্রেটারি প্রভাষক মাওঃ আলমগীর হোসেনসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের সকল নেতৃবৃন্দ।




