চাঁদপুরে দৈনিক ইত্তেফাকের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

চাঁদপুর খবর রিপোর্ট : ঐতিহ্যবাহী, প্রগতিশীল ও গণমানুষের কণ্ঠস্বর দৈনিক ইত্তেফাকের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চাঁদপুরে ব্যতিক্রমী ও মানবিক আয়োজন করা হয়েছে। বুধবার (২৪ ডিসেম্বর) এ উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভা, প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা এবং এতিমখানার ২৫ জন শিশুর জন্য একবেলা খাবারের আয়োজন করা হয়।

এদিন দুপুরে শহরের গুণরাজদী এলাকার আল-আমিন এতিমখানায় স্বর্ণ শিশুদের (এতিম) নিয়ে এ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। সংবাদপত্রের জন্মদিনকে শুধুমাত্র আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ না রেখে সমাজের অবহেলিত শিশুদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করে দিনটি স্মরণীয় করে তুলেছে ইত্তেফাক পরিবার।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মুহাম্মদ মিজানুর রহমান, চাঁদপুর প্রেসক্লাব সভাপতি রহিম বাদশা, দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী, চাঁদপুর প্রেসক্লাব সাবেক সভাপতি রোটারিয়ান কাজী শাহাদাত, গিয়াস উদ্দিন মিলন, চাঁদপুর ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন সাবেক সভাপতি এম এ লতিফ, দৈনিক চাঁদপুর প্রবাহের সিনিয়র সাংবাদিক হাসান মাহমুদ,

চাঁদপুর ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন সভাপতি চৌধুরী ইয়াসিন আরাফাত, সাবেক সভাপতি গোলাম মোস্তফা, সিনিয়র সহ-সভাপতি এস এম সোহেল, বাংলা টিভির জেলা প্রতিনিধি আতিকুর রহমান রুবেল, দৈনিক ইত্তেফাকের ফরিদগঞ্জ প্রতিনিধি মো. মহিউদ্দিন, বাণিজ্য প্রতিদিনের জেলা প্রতিনিধি শেখ আল মামুন, দৈনিক জনকণ্ঠের প্রতিনিধি মাইনুল ইসলাম, সাংবাদিক হাসান মাহমুদ,আল-আমিন এতিমখানার ইনচার্জ আব্দুর রহমান, দৈনিক সুদীপ্ত চাঁদপুরের স্টাফ রিপোর্টার মো. সবুজসহ জেলায় কর্মরত ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা।

অনুষ্ঠানে বাংলানিউজ-২৪ ও দৈনিক আজকের পত্রিকার জেলা প্রতিনিধি মুহাম্মদ মাসুদ আলমের সঞ্চালনায় সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন দৈনিক ইত্তেফাকের জেলা প্রতিনিধি শাহরিয়া বিন ইয়াহিয়া(পলাশ)।

অনুষ্ঠান শেষে শিশুদের সঙ্গে সময় কাটান অতিথিরা। স্বর্ণ শিশুদের মুখের হাসিতে প্রাণবন্ত হয়ে ওঠে ইত্তেফাকের প্রতিষ্ঠাবার্ষিকীর এই আয়োজন।

সম্পর্কিত খবর