উৎসবমুখর পরিবেশে শাহরাস্তি প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন

স্টাফ রিপোর্টারঃ উৎসবমুখর পরিবেশে শাহরাস্তি প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন হয়েছে। বুধবার (২৪ ডিসেম্বর ২০২৫) শাহরাস্তি উপজেলা পরিষদ মিলনায়তনে সকাল ১০ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত ভোট গ্রহণ আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়।

উপজেলা আইসিটি কর্মকর্তা মো. শাহজাহান রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করেন। সহকারী রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করেন সাংবাদিক সজল পাল ও জসিম উদ্দিন।

নির্বাচন পর্যবেক্ষণ করেন ও বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি রহিম বাদশা, সাধারণ সম্পাদক কাদের পলাশ, দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী , দৈনিক চাঁদপুর কন্ঠের প্রধান সম্পাদক কাজী শাহাদাত, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি দৈনিক মেঘনা বার্তা প্রকাশক ও সম্পাদক গিয়াস উদ্দিন মিলন

দৈনিক আমাদের সময় জেলা প্রতিনিধি এমএ লতিফ, দৈনিক চাঁদপুর সংবাদের সম্পাদক আবদুর রহমান, হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি খালেকুজ্জামান শামীম, সাধারণ সম্পাদক এনায়েত মজুমদার, সাবেক সভাপতি কামাল হোসেন,কচুয়া প্রেসক্লাবের সভাপতি আতাউর করিম, সাবেক সভাপতি রাকিবুল হাসান, সাংবাদিক সাইফুল ইসলাম সিফাত, সাইফুল ইসলাম প্রমুখ। এছাড়াও নির্বাচন পর্যবেক্ষণ করতে আসেন চাঁদপুর -৫ সংসদীয় আসনের জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মাওলানা আবুল হোসাইন,

সহকারী কমিশনার (ভূমি) হিল্লোল চাকমা, শাহরাস্তি পৌরসভার সাবেক মেয়র মোস্তফা কামাল, উপজেলা জামায়াতের আমির মোস্তফা কামাল, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউদ্দিন বাদল, এছাড়াও বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, শিক্ষক প্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিরা নির্বাচন পর্যবেক্ষণ করেন। ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা পূর্বে সাংবাদিক নেতৃবৃন্দ তাদের মতামত ব্যক্ত করেন।

এতে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ দেখে সবাই সন্তোষ প্রকাশ করেন। বিকেলে সাংবাদিক নেতৃবৃন্দের উপস্থিতিতে ফলাফল ঘোষণা করেন রিটার্নিং অফিসার মো. শাহজাহান। এতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হন মো. মঈনুল ইসলাম কাজল, যৌথ ভাবে সাধারণ সম্পাদক ফয়েজ আহমেদ ও কামরুজ্জামান সেন্টু। সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. মহিউদ্দিন।

সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, শাহরাস্তি প্রেসক্লাব সভাপতি মোঃ মঈনুল ইসলাম কাজল ও সাধারণ সম্পাদক স্বপন কর্মকার মিঠুন।

সম্পর্কিত খবর