
চাঁদপুর খবর রির্পোট: কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের আওতাধীন ‘নির্বাচিত মাদ্রাসাসমূহের উন্নয়ন’ প্রকল্প, ‘১০০টি উপজেলায় একটি করে টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ (টিএসসি) স্থাপন’ প্রকল্প, ‘কারিগরি শিক্ষা অধিদপ্তরাধীন ৬৪টি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের সক্ষমতা বৃদ্ধি’ শীর্ষক প্রকল্প সহ অন্যান্য প্রকল্পসমূহের বাস্তবায়ন অগ্রগতি সরেজমিন পরিদর্শনের লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ এপিএ, এসডিজি, গবেষণা ও রিপোর্ট ম্যানেজমেন্ট শাখান উপসচিব ড. শাহেদুল আকবর খান আজ ২৩ ডিসেম্বর চাঁদপুর ও ২৪ডিসেম্বর লক্ষীপুর জেলা পরিদর্শন করবেন।
২১ডিসেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ এপিএ, এসডিজি, গবেষণা ও রিপোর্ট ম্যানেজমেন্ট শাখান উপসচিব ড. শাহেদুল আকবর খান স্বাক্ষরিত পত্রে এ তথ্য জানা যায়।
কর্মসূচী হলো- গতকাল ২২ডিসেম্বর সন্ধ্যা ৬টায় সচিবালয়, ঢাকাস্থ নিজ অফিস থেকে চাঁদপুর-এর উদ্দেশ্যে যাত্রা করেন। রাত ১০টায় চাঁদপুর শহরে উপস্থিতি ও রাত্রিযাপন।
২৩ ডিসেম্বর (মঙ্গলবার) সকাল ৯টায় চাঁদপুর জেলার সদর ও হাজীগঞ্জ উপজেলায় বাস্তবায়নাধীন প্রকল্পের অগ্রগতি পরিদর্শন। চাঁদপুরে রাত্রিযাপন।
২৪ডিসেম্বর সকাল ৮টায় চাঁদপুর সদর থেকে লক্ষ্মীপুর-এর উদ্দেশ্যে যাত্রা করবেন৷
সকাল সাড়ে ১০টায় লক্ষ্মীপুর সদর, রায়পুর ও রামগঞ্জ উপজেলাস্থ বাস্তবায়নাধীন প্রকল্পের অগ্রগতি পরিদর্শন।
এদিন বিকাল ৫টায় লক্ষ্মীপুর থেকে চাঁদপুর-এর উদ্দেশ্যে যাত্রা। এদিন সন্ধ্যা সাড়ে ৬টায় চাঁদপুর শহরে উপস্থিতি ও রাত্রিযাপন।
২৫ডিসেম্বর চাঁদপুর থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবেন।



