চাঁদপুর শহর শ্রমিক দলের মতবিনিময় সভা

স্টাফ রিপোর্টার : চাঁদপুর শহর শ্রমিক দলের মতবিনিময় সভা গতকাল ২১ ডিসেম্বর রোববার বিকাল ৪টায় জেলা বিএনপি কার্যালয়ে অনুস্থিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখছেন চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্ল্যাহ সেলিম। তিনি তার বক্তব্যে বলেন বিএনপি অনেক বড় দল এ দলের বেগম খালেদা জিয়া ও তারেক রহমান- ই নেতা আর আমরা সবাই কর্মী। আপনারা সবাই আমাদের জেলা অভিভাবক শেখ ফরিদ আহমেদ মানিক ভাইয়ে নেতৃত্ব এক ও অভিন্ন হিসাবে কাজ করবেন। এদেশে একটা ষড়যন্ত্র চলছে নির্বাচন বন্ধ করার জন্য।

আপনাদের স্ব জাগ থাকতে হবে। বিদেশিরা নির্বাচিত সরকার ছাড়া বিনিয়োগ করে না। তাই দেশের স্বার্থে একটি নির্বাচিত সরকার খুব-ই জরুরি। আগামী ২৫ ডিসেম্বর আমাদের নেতা তারেক রহমান দেশে ফিরবে সেদিনই এদেশ থেকে জামায়াতে ইসলামীর মৃত্যু ঘটবে। আপনারা তারেক রহমানকে স্বাগত জানাতে সম্মিলিত ভাবে ঢাকা যাবেন। জেলা শ্রমিক দলের সভাপতি নজরুল ইসলাম বাদল এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমান ভুঁইয়ার পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ হারন অর রশিদ,

জেলা শ্রমিক দলের সহ-সভাপতি মোঃ ইউসুফ আলী খলিফা, আঃ হাই দুলাল, সহসাধারণ সম্পাদক মোঃ খলিলুর রহমান গাজী, সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান। উপস্থিত ছিলেন জেলা শ্রমিক দলের দপ্তর সম্পাদক মোঃ ফরিদ মস্তান, সদর উপজেলা শ্রমিক দলের সভাপতি নয়ন মাহমুদ ভুইয়া, পৌর শ্রমিক দলের আহ্বায়ক মোঃ কালু ছৈয়াল, সদস্য সচিব মোঃ ছোটন বেপারী, সদর উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক জুয়েল মিজি, সম্পাদক মিজানুর রহমান প্রমূখ।

সম্পর্কিত খবর