মতলব দক্ষিণে জোরপূর্বক জমি দখল করে ঘর নির্মাণের অভিযোগ

মতলব প্রতিনিধি : চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার খাদেরগাঁও ইউনিয়নের বেলুতি গ্রামে জোর পূর্বক প্রবাসীর জায়গা দখল করে ঘর নির্মাণের অভিযোগ উঠেছে ।

সরজমিনে জানাযায় গত ১৯ ডিসেম্বর বেলুতি গ্রামে প্রবাসী জয়নাল আবেদীন মিঠুর জায়গা জোর পুর্বক দখল করে ঘর নির্মান করতে আসেন

একই বাড়ীর মৃত ফজর আলী বেপারীর ছেলে মফিজ উদ্দিন, তার স্ত্রী রিনা বেগম মেয়ে শিরিনা বেগম ও সেলিম,বোরহান গংরা ।

এ সময় প্রবাসী জয়নাল আবেদীন মিঠু স্ত্রী রেখা বেগম বাধা দিতে আসলে মফিজ গ্যংরা তাকে মারধর করে । এ সময় রেখা বেগমের গলার চেইন ও কানের দুল ও নগদ টাকা নিয়ে যায় ।
আহত রেখা বেগমকে পরিবারের লোকজন উদ্ধার করে মতলব দক্ষিন উপজেলা স্ব্যাস্ব্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয় ।
এ ঘটনায় মতলব দক্ষিন থানায় রেখা বেগম বাদী হয়ে একটি লিখিত অভিযোগ করেন ।

এ বিষয়ে রেখা বেগম বলেন জমিজমা নিয়ে মফিজ উদ্দিন গ্যাং এর সাথে দির্ঘদিন যাবত বিরোধ চলে আসছে । এ জায়গা নিয়ে বিজ্ঞ আদালতে মামলা চলমান রয়েছে । ১৯ ডিসেম্বর শুক্রবার সকালে আমাদের সম্পত্তিতে জোরপূর্বক ঘর উত্তোলন করে আমি বাধা দিলে তারা আমাকে মারধর করে এবং প্রাননাশের হুমকী দেয় ।

এ বিষয়ে মফিজ উদ্দিনের সাথে যোগাযোগ করতে চালে রাত মেয়ে শিরিন বেগম বলেন আব্বার নাম্বার নেই। আমাদের প্রয়জন হলে আপনাদের জানাবো । তদন্ত কর্মকর্তা এস আই সাকিব ঘটনাস্থল পারিদর্শন করেন এবং উভয় পক্ষকে জায়গার কাগজ নিয়ে থানায় আসতে বলেন ।

মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান অভিযোগ পাওয়ার সাথে সাথেই আমি ঘটনাস্থলে ফোট পাঠিয়েছি পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য। দুই পক্ষের দলিলপত্র দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।

সম্পর্কিত খবর