
চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বড় শাহতলী গ্রামের মুন্সি বাড়ি নিবাসী বিশিষ্ট সমাজসেবক মরহুম নুরুল হক মুন্সি’র কুলখানি উপলক্ষে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ১৯ডিসেম্বর (শুক্রবার) বাদ জোহর মরহুমের চাঁদপুর সদর উপজেলার শাহতলী মুন্সি বাড়ীস্থ নিজ বাড়িতে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়।
দোয়া ও মিলাদ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে অংশগ্রহন করেন শাহতলী কামিল মাদরাসার গভর্নিং বডির সভাপতি এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।
দোয়া ও মিলাদে আরো অংশগ্রহন করেন, বীর মুক্তিযোদ্ধা মো: ফজলুল হক মুন্সি, কৃষি ব্যাংক কর্মকর্তা মো: নওসুদ মুন্সি, ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো: দিদার হোসেন মিজি, সমাজসেবক মো: নুরুজ্জামান মুন্সি, সমাজসেবক মো: ফজলুল করিম খান, মৈশাদী উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো: শিহাব উদ্দিন পাটওয়ারী, স্থানীয় মো: আতিক মুন্সি, অবসরপ্রাপ্ত স্বাস্থ্য সহকারি মো: মোস্তফা মুন্সি, অবসরপ্রাপ্ত শিক্ষক মো: মিজান মুন্সি, মরহুমের ভাই মো: মাহফুজ মুন্সি, শাহতলী কামিল মাদরাসার সহকারি শিক্ষক মো: বাহাউদ্দিন, স্থানীয় মো: হাসান মুন্সি, স্থানীয় মো: মাসুদ মুন্সি, স্থানীয় মো: নুর মোহাম্মদ মুন্সি, মরহুমের ভাই মো: শামসুল হুদা, মরহুমের মেঝো ছেলে মো: রিফাত মুন্সি, ছোট ছেলে নাইমুল হক আবরার মুন্সি সহ মুসল্লীগণ৷
কবর জিয়ারত, দোয়া মিলাদ ও মুনাজাত পরিচালনা করেন স্টেশন দরগাহ জামে মসজিদের ইমাম মাওলানা ইব্রাহিম।
উল্লেখ্য, মরহুম নুরুল হক মুন্সি ১৪ডিসেম্বর রাত সাড়ে ১২টায় ঢাকা শহীদ সোহরাওয়ার্দী হাসাপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। (ইন্না…রাজিউন)। মৃত্যুকালে মরহুমের বয়স হয়েছিল প্রায় ৬০বছর। তিনি মৃত্যুকালে স্ত্রী, ৩ছেলে ও ১মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন৷



