নাশকতার অভিযোগে শাহমাহমুদপুরে ইউপির মেম্বার আ’লীগ নেতা সোহাগ গ্রেফতার

চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের আলোচিত ইউপি মেম্বার ও শাহমাহমুদপুর ইউনিয়ন আওয়ামীলীগ নেতা মোহাম্মদ সোহেল ওরফে সোহাগ(৪২)কে নাশকতার অভিযোগে গ্রেফতার করা হয়েছে। তার পিতার নাম মৃত শাহ আলম পাটওয়ারী, মাতার নাম সুফিয়া বেগম।

গতকাল ১৭ডিসেম্বর (বুধবার) চাঁদপুর ডিবি পু্লিশ মহামায়া বাজারে গোপনভাবে অভিযান পরিচালনা করে তাকে আটক করে।
পরে ডিবি পুলিশ তাকে চাঁদপুর সদর মডেল থানায় হস্তান্তর করে। গতকাল সন্ধ্যায় বিষয়টি দৈনিক চাঁদপুর খবরকে নিশ্চিত করেন চাঁদপুর ডিবির ওসি । তার বিরুদ্ধে একাধিক নাশকতার অভিযোগ রয়েছে ।

এলাকাবাসী ও থানা সূত্রে জানা গেছে, জানায়, নাশকতার অভিযোগে তাকে আটক করা হয় ৷ মেম্বার সোহাগ বিগত ফ্যাসিস্ট আওয়ামলীগ সরকারের আমলে কেন্দ্র দখল করে জোরর্পৃবক ইউপি মেম্বার হন। পরবতীতে সে ছাত্র-জনতার আন্দোলনের সময় ছাত্রদের উপর হামলা চালায়।

সম্পর্কিত খবর