মৈশাদী ইউনিয়ন বিএনপির উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা

চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর সদর উপজেলার ৬নং মৈশাদী ইউনিয়ন বিএনপির উদ্যোগে মহান বিজয় দিবস-২০২৫ উপলক্ষে মহান স্বাধীনতা যুদ্ধের ইতিহাস এবং ২০২৪এর গণঅভ্যুত্থানের পটভূমি ও ভবিষ্যৎ সাম্য, ন্যায়,মানবিক এবং গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল ১৬ডিসেম্বর (মঙ্গলবার) সকাল ১০টায়
বীর প্রতীক মমিন উল্লাহ পাটোয়ারী একাডেমী অডিটোরিয়ামে মৈশাদী ইউনিয়ন বিএনপির সভাপতি মো: মাহবুবুর রহমান স্বপন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা কৃষকদলের সভাপতি মো: এনায়েত উল্ল্যাহ খোকন,

চাঁদপুর জেলা বিএনপির সদস্য ও চাঁদপুর আইনজীবি সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট কামাল উদ্দিন আহমেদ, চাঁদপুর সদর থানা বিএনপির সাবেক সহ-সভাপতি মোহাম্মদ মনিরুজ্জামান মানিক, চাঁদপুর জেলা বিএনপির সদস্য খান আব্দুস সাত্তার মাষ্টার, জেলা বিএনপি নেতা অ্যাডভোকেট হুমায়ুন কবির।

মৈশাদী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো: খাইরুল বাশার খানের পরিচালনায় আরো বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, চাঁদপুর সদর থানা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট জাকির হোসেন ফয়সাল, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট তাফাজ্জল হোসেন।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন মৈশাদী ইউনিয়ন বিএনপির সভাপতি মো: মাহবুবুর রহমান স্বপন। তিনি বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন৷

অনুষ্ঠানে জেলা,উপজেলা ও মৈশাদী ইউনিয়ন বিএনপি অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী সহ ৩শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

।

সম্পর্কিত খবর