চাঁদপুরে মহান বিজয় দিবস উপলক্ষে বীর পুলিশ মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠিত

চাঁদপুর খবর রিপোর্ট: চাঁদপুর জেলা পুলিশ এর আয়োজনে মঙ্গলবার(১৬ ডিসেম্বর) পুলিশ লাইন্স মাল্টিপারপাস শেডে মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষে বীর পুলিশ মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

জনাব মোঃ রবিউল হাসান, পুলিশ সুপার, চাঁদপুর এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ নাজমুল ইসলাম সরকার, জেলা প্রশাসক, চাঁদপুর, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব সৈয়দ মোশফিকুর রহমান, পুলিশ সুপার, নৌ পুলিশ, চাঁদপুর অঞ্চল।

জনাব মুকুর চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল), চাঁদপুর এর সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে ধর্মগ্রন্থ পাঠ ও নিহত শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। এরপর ১৮ জন জীবিত ও ৪২ জন মৃত সহ মোট ৬০ জন বীর পুলিশ মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারবর্গদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় এবং জেলা পুলিশের পক্ষ থেকে উপহার সামগ্রী প্রদান করা হয়।

অতঃপর উপস্থিত সকলকে নিয়ে পুলিশ সুপার জনাব মোঃ রবিউল হাসান মহোদয় মধ্যাহ্ন ভোজে অংশগ্রহণ করেন। এসময় তিনি বীর পুলিশ মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যদের বিভিন্ন সমস্যার কথা মনোযোগ সহকারে শোনেন এবং সমাধানের জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণের আশ্বাস প্রদান করেন।

অনুষ্ঠানে জনাব নাদিরা নূর, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), চাঁদপুর, জনাব মোঃ লুৎফর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), চাঁদপুর, চাঁদপুর সহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকতাবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্পর্কিত খবর