
চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বড় শাহতলী গ্রামের মুন্সি বাড়ির নিবাসী বিশিষ্ট সমাজসেবক মো: নুরুল হক মুন্সি ইন্তেকাল করেছেন।
গতকাল রাত সাড়ে ১২টায় ঢাকা শহীদ সোহরাওয়ার্দী হাসাপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। (ইন্না…রাজিউন)। মৃত্যুকালে মরহুমের বয়স হয়েছিল প্রায় ৬০বছর। তিনি মৃত্যুকালে স্ত্রী, ৩ছেলে ও ১মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন৷
মরহুমের জনাযার নামাজ আজ ১৫ডিসেম্বর (সোমবার) বাদ জোহর উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে।
জানা যায়, তিনিদীর্ঘদিন কিডনীজণিত রোগসহ নানা জটিল রোগে আক্রান্ত ছিলেন। ১৪ডিসেম্বর তিনি অসুস্থ্য হলে তাকে চাঁদপুরে একটি প্রাইভেট হাসপাতালে প্রাথমিক চিকিৎসা করানো হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা শহীদ সোহরাওয়ার্দী হাসাপাতালে রেফার করা হয়।
এদিকে, মুন্সি বাড়ি নিবাসী নুরুল হক মুন্সির মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিববারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন শাহতলী কামিল মাদরাসার গভনিং বডির সভাপতি ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।



