শাহতলীর মো: নুরুল হক মুন্সি গুরুতর অসুস্থ্য : ঢাকায় কিডনী হাসপাতালে ভর্তি

চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বড় শাহতলী গ্রামের মুন্সি বাড়ির বাসিন্দা বিশিষ্ট সমাজসেবক মো: নুরুল হক মুন্সি গুরুতর অসুস্থ্য হয়েছেন৷ তিনি কিডনীজণিত রোগসহ নানা জটিল রোগে আক্রান্ত হয়েছেন।

গতকাল ১৪ডিসেম্বর তিনি অসুস্থ্য হলে তাকে চাঁদপুরে একটি প্রাইভেট হাসপাতালে প্রাথমিক চিকিৎসা করানো হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা রেফার করা হয়।ঢাকায় কিডনী হাসপাতালে ভতি করা হয়েছে বলে পারিবারিক সূত্রে জানা গেছে ।

এ বিষয়ে মুন্সিবাড়ি বাসিন্দা হাসান মুন্সি জানান, আমাদের বাড়ির নুরুল হক মুন্সি অসুস্থ্য হলে প্রথমে চাঁদপুর একটি পাইভেট হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থা খারাপ হলে তাকে ঢাকায় রেফার করা হয়।

এদিকে, মুন্সি বাড়ি বাসিন্দা নুরুল হক মুন্সির সুস্থ্যতা কামনা করেছেন দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী। তিনি তার সুস্থ্যতার জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন৷

সম্পর্কিত খবর