
চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ কে মোহাম্মদ আলী জিন্নাহকে বদলী করা হয়েছে । তাকে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের হিসাবরক্ষন কর্মকর্তা পদে প্রেষনে বদলী করা হয়েছে।
১১ ডিসেম্বর শিক্ষামন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারি মাধ্যমিক-১শাখার সিনিয়র সহকারি সচিব সিফাত উদ্দিন স্বাক্ষরিত অফিস আদেশে তাকে বদলী করা হয়।
এদিকে জানা গেছে, বিদায়ী চাঁদপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ কে মোহাম্মদ আলী জিন্নাহ একজন জনবান্ধব শিক্ষা অফিসার এবং তিনি চাঁদপুরে দায়িত্ব পালনকালীন সময়ে অত্যন্ত সুনামের সহিত দায়িত্ব পালন করেন । সদরে শিক্ষার মান উন্নয়নে তিনি নিরলস ভাবে কাজ করেছেন ।



