
চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের বড় শাহতলী এলাকার বিশ্বখাল পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি (পাবসস) লিমিটেড পরিদর্শন করেন চাঁদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার এস. এম. এন জামিউল হিকমা।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুরে সমিতির অস্থায়ী কার্যালয়ে সরেজমিনে উপস্থিত হয়ে সমিতির সার্বিক কার্যক্রম, পানি ব্যবস্থাপনার বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে দিকনির্দেশনা প্রদান করেন চাঁদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার এস. এম. এন জামিউল হিকমা।
ইউএনও বলেন, এ অঞ্চলের কৃষকদের আবাদী জমিতে সেচব্যবস্থায় কোনো ধরনের সমস্যার সৃষ্টি যেন না হয়, সেদিকে সমিতিকে সর্বোচ্চ সতর্কতা ও দায়িত্বশীলতার সাথে কাজ করতে হবে।
পরিদর্শনে পানি সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র পানি সম্পদ পরিকল্পনা প্রকৌশলী মোঃ মনিরুল ইসলাম, কৃষি বিশেষজ্ঞ মোঃ ওমর ফারুক, আইডিএস এর প্রাতিষ্ঠানিক বিশেষজ্ঞ মোঃ নুরুল আনোয়ার, পরিবেশবিদ ফয়সাল খানসহ ঢাকার বিশেষজ্ঞ টিম উপস্থিত ছিলেন। তারা বিশ্বখালের বিভিন্ন অংশ পরিদর্শন করে গুরুত্বপূর্ণ উন্নয়ন সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করেন।
সভায় বিশ্বখাল পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির সভাপতি মোশারফ হোসেন কারী সমিতির পক্ষ থেকে বিভিন্ন চাহিদা তুলে ধরেন। তিনি জানান, সুয়েজ গেইট সংস্কার, বাঁধ নির্মাণ, দুই পাড়ের ভাঙন রোধ, নতুন ক্যানেল নির্মাণসহ জরুরি উন্নয়নমূলক কাজগুলো সম্পন্ন হলে এলাকার মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব হবে।
পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন—চাঁদপুর সদর উপজেলা সমবায় অফিসার নাজমুন নাহার, সহকারী পরিদর্শক আজাদ হোসেন, সম্পাদক মোঃ নজরুল ইসলাম, সমিতির সহ-সভাপতি মোঃ হোসেন মিজি, ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ কামাল মিয়াজি, কোষাধ্যক্ষ মোঃ মনিরুজ্জামান, সদস্য এস এম বাকের, মোঃ সাইফুল ইসলাম গাজী, শফিক কবিরাজ, মোঃ জসিম উদ্দিন গাজী, জহিরুল ইসলাম বেপারী, মোঃ দিদারুল আলম, মিস রুমা আক্তারসহ সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ।
পরিদর্শন শেষে বিশ্বখালের উন্নয়নে সংশ্লিষ্ট সকলের সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন ইউএনও এস. এম. এন জামিউল হিকমা।



