চাঁদপুরে গোডাউনে ভয়াবহ আগুন ॥ অল্পের জন্য রক্ষা পুরো এলাকা

স্টাফ রিপোর্টার : চাঁদপুর শহরের ওয়ারলেস বাজারে গতকাল সোমবার (৮ ডিসেম্বর ২০২৫খ্রি.) দুপুরে সিটি কলেজের পেছনে খাঁন বাড়ী রোডের কাছে মেজবাহ পাটোয়ারীর টিনের ঘর ও হার্ডওয়্যার গোডাউনে হঠাৎ আগুন ছড়িয়ে পড়ে আতঙ্ক সৃষ্টি হয়।

ধারণা করা হচ্ছে, আগুনের সূত্রপাত হয় বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে। আগুন লাগতেই স্থানীয়রা দ্রুত বিষয়টি ফায়ার সার্ভিসকে জানায়। খবর পেয়ে একটি দল ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহায়তায় প্রায় ৩০ মিনিট চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনের তীব্রতায় দৌচালা টিনের ঘরটি এবং হার্ডওয়্যার সামগ্রীর গোডাউন পুরোপুরি পুড়ে যায়। ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ৭ থেকে ৮ লাখ টাকা বলে জানা গেছে।

সৌভাগ্যক্রমে এতে কোনো হতাহত হয়নি। এলাকাবাসী জানায়, আগুনের ধোঁয়ায় আশেপাশের দোকান ও বাড়িঘর ঢেকে যায়, আর ছড়িয়ে পড়ে ভয়। তবে ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে এবং এলাকাবাসীর সহযোগিতায় বড় ধরনের বিপর্যয় থেকে অল্পের জন্য রক্ষা পায় পুরো এলাকা।

গোডাউনের মালিক মেজবাহ পাটোয়ারীর তাঁর পরিবারও ঘটনাটিতে বড় ধরনের মানসিক ধাক্কায় পড়েছে। আগুন লাগার খবর ছড়িয়ে পড়তেই স্থানীয় শত শত মানুষ সেখানে জড়ো হয় এবং উদ্বেগের সঙ্গে পুরো পরিস্থিতি পর্যবেক্ষণ করে।

সম্পর্কিত খবর