
স্টাফ রিপোর্টার : চাঁদপুর হানাদার মুক্ত দিবসে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধা দল চাঁদপুর জেলা শাখার পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হযেছে।
গতকাল সোমবার ৮ ডিসেম্বর সকাল ১০টায় মুক্তিযুদ্ধের স্মারক ভাস্কর্য অঙ্গীকার পাদদেশে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধা দল চাঁদপুর জেলা শাখার আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম চিশতী ও সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা শহিদ উল্লাহ ভূৃইয়ার নেতৃত্বে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।
শ্রদ্ধাঞ্জলি শেষে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। এসময় উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধা দল চাঁদপুর জেলা শাখার সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. আলফাজ উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা মো. হেদায়েত উল্লা মিজি, বীর মুক্তিযোদ্ধা সোনা মিয়া, বীর মুক্তিযোদ্ধা মো. জয়নাল আবেদীন, বীর মুক্তিযোদ্ধা মো. মুসলিম খান,
বীর মুক্তিযোদ্ধা মো. আবুল কালাম তপাদার, বীর মুক্তিযোদ্ধা মো. জাকির হোসেন, বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, বীর মুক্তিযোদ্ধা মা. শফিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা শহিদ মোল্লা, বীর মুক্তিযোদ্ধা ডা. এস এম হাবীবুর রহমানসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।



