
স্টাফ রিপোর্টার : চাঁদপুরে একটি পরকীয়া সম্পর্ককে কেন্দ্র করে ঘটেছে একের পর এক নাটকীয় ঘটনা। জাপান প্রবাসী আমির মোল্লা তার পুরোনো প্রেমের সম্পর্ক আবারও জোড়া লাগাতে চান।
আর সেই চেষ্টাই শেষ পর্যন্ত লঙ্কাকাণ্ডে গড়ায়। মাত্র সাত দিন আগে আমির জার্মানি থেকে দেশে ফিরেই নতুন করে বিয়ে করেন। অথচ প্রায় সাড়ে পাঁচ বছর আগে তিনি বৃষ্টি আক্তারকে বিয়ে করেছিলেন, যা মাত্র আট মাসের মাথায় তালাক হয়। তালাকের পরও আমির বিদেশে বসেই বৃষ্টির সঙ্গে সম্পর্ক রেখে যান।
এতে বৃষ্টির প্রথম দাম্পত্য ভেঙে যায়। দেশে ফিরে আমির আবার বৃষ্টিকে বিয়ের প্রতিশ্রুতি দেন এবং তাকে চাঁদপুর ঘুরতে নিয়ে আসেন। কিন্তু বৃষ্টি যখন জানতে পারেন যে আমির ইতোমধ্যেই অন্যত্র বিয়ে করেছেন, তখন তিনি মানসিকভাবে ভেঙে পড়েন।
তাদের পরিবারের দাবি, এই প্রতারণা ও দ্বিধামূলক আচরণই বৃষ্টিকে চরম সিদ্ধান্ত নিতে বাধ্য করে। ঘটনার পর বৃষ্টি বিষপান করেন।
দ্রুত চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল থেকে তাকে ঢাকা মেডিকেলে নেওয়া হলেও শেষ পর্যন্ত তার মৃত্যু হয়। বৃষ্টির মৃত্যুর পর পুলিশ জার্মানি প্রবাসী আমির মোল্লাকে আটক করে। বর্তমানে তিনি পুলিশ পাহারায় চাঁদপুর সরকারি হাসপাতালে চিকিৎসাধীন। ময়নাতদন্তের জন্য বৃষ্টির মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।



