
স্টাফ রিপোর্টার : চাঁদপুর-৩ (সদর-হাইচর) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী সাংবাদিক মো. জাকির হোসেন দলীয় নেতা কর্মীদের নিয়ে ট্রাক মার্কায় ভোট চেয়ে হাইমচরে ব্যাপক গণসংযোগ করেন।
৬ ডিসেম্বর বিকেলে হাইমচর আলগী বাজার, বাংলা বাজার, বর্ডার পোল এলাকায়সহ বিভিন্ন স্থানে নেতাকর্মীদের নিয়ে গণসংযোগ করেন। এছাড়াও আসার পথে সদর উপজেলা লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের লক্ষীপুর বাজার বাহারিয়া বাজারে গণসংযোগ করে।
গণসংযোগ কালে এক পথসভায় তিনি বলেন, দীর্ঘ বছর পর আপনারা এবার স্বাচ্ছন্দে ভোট কেন্দ্রে যেতে পারবেন এবং আপনাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন। এবারের নির্বাচনে বহু তরুণ প্রার্থী রয়েছে তাই তরুন ভোটারদের ভোটারদের ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতে অত্যন্ত জোরালো ভূমিকা পালন করবে। বিশেষ করে আমাদের দেশে মোট ভোটার সংখ্যার প্রায় ৬০ শতাংশই তরুণ ভোটার। জাতীয় সংসদ নির্বাচনে সব প্রার্থীদের আমলনামা ভোটারদের কাছে রয়েছে, ভোটাররা সন্ত্রাস, চাঁদাবাজ, দুর্নীতি বাজদেরকে প্রত্যাখ্যান করে সৎ নিষ্ঠা ক্লিনি ইমেজর প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করে সংসদে পাঠাবে। এতে তরুণ ভোটারদের ব্যাপক ভূমিকা থাকবে।
এ সময় গণসংযোগে অংশগ্রহণ করেন জেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক আশরাফুজ্জামান কাজী রাসে, সদস্য সচিব মাহমুদুল হাসান, যুগ্ম সদস্য সচিব সামিউল প্রধান,হাসান মিজি। হাইমচর গণঅধিকার পরিষদের সংগঠক নাজমুল হাসান দুলাল,ইসমাইল খান, হান্নান চৌধুরী,জাকির হোসেন, শরীফ পাটওয়ারী, শাহআলম গাজী,মাষ্টার রিয়াদ হোসেন,নজরুল ইসলাম,ফয়সাল হোসেন,কালু ভূইয়া,জাহাঙ্গীর আলম,রায়হান হোসেন,আক্তার হোসেন,মিন্টু মিয়া, জয়নাল বেপারি, খাজা আহম্মেদ জমাদার,চাঁন মিয়া,আনোয়ার বেপারী,শাহআলম গাজী,মুকবুল সর্দার, আবু তাহের মিজি, মুনচুর ছৈয়াল,আবু কালাম পাটোয়ারী,জহির পাটোয়ারী।
চাঁদপুর জেলা ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক খলিলুর রহমান, সাংগঠনিক সম্পাদক মোঃ রুবেল হোসেন চৌধুরীর, পৌর যুব অধিকার পরিষদের সদস্য সচিব মাসুদ রানা নিশান,সদস্য জীসান আহমেদ সজীব,লক্ষ্মীপুর মডেল ইউনিয়ন যুব অধিকার পরিষদের সভাপতি অলিউল্লাহ, সহ-সভাপতি আ.কাউম, সাংগঠনিক সম্পাদক রাব্বি,শ্রমিক নেতা শহীদ মাঝি, ইউনুস, শাহাদাত, ছাত্র অধিকার পরিষদের নেতা মাহিবুল ইসলামসহ প্রমুখ।



