এনডিএফ’ চাঁদপুরের গভীর শোক প্রকাশ

প্রেস বিজ্ঞপ্তি :২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল চাঁদপুর এর তত্ত্বাবধায়ক ডাঃ একেএম মাহাবুবুর রহমান এর বাবা মোঃ আইউব আলী সরকার ০৪ ডিসেম্বর বৃহস্পতিবার রাত ৮টায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার মৃত্যুতে শোক প্রকাশ করেন ন্যাশনাল ডক্টরস্ ফোরাম (এনডিএফ) চাঁদপুর জেলা শাখা।

শোক বার্তা ডাঃ একেএম মাহাবুবুর রহমান এর বাবা মোঃ আইউব আলী সরকার ইন্তিকালে গভীর শোক প্রকাশ করে ন্যাশনাল ডক্টরস্ ফোরাম (এনডিএফ) চাঁদপুর জেলা শাখার সভাপতি মেডিসিন বিশেষজ্ঞ প্রফেসর ডাঃ সালেহ আহমদ ও সেক্রেটারী ডাঃ মাহিবুর রহমান সাদাত ০৬ ডিসেম্বর শনিবার এক শোকবাণী প্রদান করেছেন।

শোকবাণীতে বলেন, ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল চাঁদপুর এর তত্ত্বাবধায়ক ডাঃ একেএম মাহাবুবুর রহমান এর বাবা মোঃ আইউব আলী সরকার একজন ভালো মানুষ ছিলেন। তাঁর মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। আমরা মরহুমের রূহের মাগফিরাত কামনা করছি এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি। মহান আল্লাহ রাব্বুল আলামীন তার সকল নেক খেদমত কবুল করুন এবং তাকে জান্নাতুল ফিরদাউসে উচ্চ মাকাম দান করুন, আমীন।

শোকবাণীতে তার শোক-সন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে তিনি বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা তাদেরকে এ শোকে ধৈর্য ধারণ করার তাওফিক দান করুন।

সম্পর্কিত খবর