যৌথবাহিনীর অভিযানে শাহরাস্তিতে তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী আটক

চাঁদপুরের হাজীগঞ্জ আর্মি ক্যাম্প হতে তালিকাভুক্ত অপরাধী এবং মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনা করা হয়েছে। শুক্রবার (৫ ডিসেম্বর ২০২৫) বিকেলে স্থানীয় গোপন তথ্যের ভিত্তিতে শাহরাস্তি উপজেলা থেকে মাদক ব্যবসায়ী মো. আপন (২৫) কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তির নিকট হতে ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

পরবর্তীতে আইনী ব্যবস্থা গ্রহণ করার জন্যে উদ্ধারকৃত সামগ্রী এবং গ্রেফতারকৃত ব্যক্তিকে শাহরাস্তি থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

সম্পর্কিত খবর