
চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের শাহতলীতে স্ত্রী, শ্বশুর, শাশুড়ি, শ্যালক, শালি প্ররোচনায় বিষ পান করে সুলতান মাহমুদ রুবেল গাজী নামের এক যুবক আত্মহত্যা করেছে। নিহত রুবেল গাজীর পরিবার এ দাবী করেছে । গতকাল বিষয়টি দৈনিক চাঁদপুর খবরকে নিশ্চিত করেছে ।
এ ব্যাপারে চাঁদপুর পুলিশ সুপার ও মডেল থানার ওসির সুদৃষ্টি কামনা করেছেন নিহতের পরিবার । মডেল থানার এসআই বিলাল লাশের পোষ্ট মটেম করেছেন ।
গতকাল ৪ ডিসেম্বর (বৃহস্পতিবার) ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের গাজী বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত যুবক ওই বাড়ির মৃত দুলাল গাজী’র ছেলে। সে পেশায় অটোচালক। তার চার সন্তান রয়েছে।
এ ঘটনায় গতকাল ৪ডিসেম্বর মৃত সুলতান মাহমুদ রুবেল এর ভাই কাউছার গাজী চাঁদপুর সদর মডেল থানায় আত্মহত্যার প্ররোচনার অভিযোগ দায়ের করেছেন।
এতে আসামী করা হয়, ভিকটিম মৃত সুলতান মাহমুদ রুবেলের স্ত্রী হালিমা আক্তার (৩৪), পিতা-নজরুল ইসলাম খান ওরফে নজির খান, ২। হাবব খান (২৩), পিতা- নজরুল ইসলাম খান ওরফে নজির খান, মাতা- ছালেহা বেগম, ৩। ছালেহা বেগম (৫৫), স্বামী-নজরুল ইসলাম খান ওরফে নজির খান, ৪। তাসলিমা বেগম ওরফে পাখি বেগম (২৭), পিতা- নজরুল ইসলাম খান (৫) নজির খান, মাতা- ছালেহা বেগম, সর্ব সাং-কল্যান্দী, ৬নং ওয়ার্ড, ৩নং কল্যাণপুর ইউনিয়ন, থানা ও জেলা-চাঁদপুরসহ সঙ্গীয় অজ্ঞাতনামা আরো কয়েকজন।
অভিযোগসূত্রে জানা যায়, বিবাদীরা উশৃঙ্খল, বদমেজাজী এবং এলাকার খারাপ প্রকৃতির লোক। পক্ষান্তরে ভিকটিম মৃত সুলতান মাহমুদ রুবেল বাদীর ভাই। বিবাদীরা বাদীর ভাই মৃত সুলতান মাহমুদ রুবেল এর স্ত্রী, শ্যালক, শ্বাশুরী ও ঝেঠস হয়। বিগত প্রায় তেরো বছর পূর্বে ১নং বিবাদীকে বাদীর ভাই মৃত সুলতান মাহমুদ রুবেল পারিবারিকভাবে বিবাহ করে। বাদীর ভাই দুই পুত্র সন্তান ও দুই কন্যা সন্তনের জনক ছিল। বাদীর ভাই মৃত সুলতান মাহমুদ রুবেল ব্যাটারী চালিত অটোবাইক চালাত। বাদীর ভাই মৃত সুলতান মাহমুদ রুবেল ব্যাটারি চালিত অটোবাইক চালানোর কারনে বিবাদীরা প্রায় সময় বাদীর ভাইকে বিভিন্নভাবে অপমান অপদস্ত করে এবং বাদীর ভাইয়ের স্ত্রী ১নং বিবাদী সন্তানদেরকে বিবাদীর পিত্রালয়ে গেলে অন্যান্য বিবাদীরা তাদেরকে বাদীর বাড়ীতে আসতে দিতে চায় না।
বিবাদীরা বাদীর ভাই মৃত সুলতান মাহমুদ রুবেলকে দিয়া বিভিন্ন সমিতি হতে ঋণ উত্তোলণ করে বিবাদীরা ঋণের টাকা নিয়ে যায় এবং ঋণের কিস্তির টাকা পরিশোধ করে না। বাদীর ভাই তার স্ত্রী-সন্তানকে দেখার জন্য বিবাদীদের বাড়ীতে গেলে এবং বিবাদীদেরকে ঋণের টাকা পরিশোধ করার জন্য বললে বিবাদীরা বাদীর ভাইকে অপমান অপদস্ত করে তাদের বাড়ী হতে বের করে দেয়। বিগত প্রায় আড়াই মাস পূর্বে বাদীর ভাই ভিকটিম মৃত সুলতান মাহমুদ রুবেলের হালিমা আক্তার ভিকটিমের সন্তানদেরকে নিয়ে তার পিত্রালয়ে বেড়াতে যায়। কয়েকদিন অতিবাহিত হলে ভিকটিম বিবাদীদের বাড়ীতে গিয়ে তার স্ত্রী-সন্তানদেরকে বাড়ীতে নেওয়ার জন্য একাধিকবার বিবাদীদের বাড়ীতে গিয়ে ভিকটিমের স্ত্রী সন্তানকে বাড়ীতে আনার চেষ্টা করলে বিবাদীরা মৃত সুলতান মাহমুদ রুবেলের স্ত্রী-সন্তানদেরকে না দিয়ে “ছোট লোক, সংসার চালাইতে পারস না, বিষ খাইয়া মর” ইত্যাদি বলে অপমান অপদস্ত করে।
এতে আরো জানা যায় গত ২৭/১১/২০২৫ খ্রিঃ তারিখ রাতে ভিকটিম মৃত সুলতান মাহমুদ রুবেল বিবাদীদের বাড়ীতে গিয়ে তার স্ত্রী-সন্তানকে আনার চেষ্টা করে। কিন্তু বিবাদীরা ভিকটিমের নিকট তার স্ত্রী-সন্তানকে না দিয়ে পূর্বের ন্যায় অপমান অপদস্ত করে বাড়ী থেকে বের দেয়। পর্যায়ক্রমে বিবাদীদের অপমান অপদস্ত সহ্য করতে না পেরে বিষ পান করে ছটপট করে। পরে ভিকটিমকে ধরাধরি করে দ্রুত চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে চিকিৎসার জন্য ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় ৪ডিসেম্বর ২০২৫ খ্রিঃ তারিখ রাত আনুমানিক ২টায় মৃত্যুবরণ করেন। প্রকৃতপক্ষে উল্লেখিত বিবাদীরা সহ অজ্ঞাতনামা বিবাদীরা পর্যায়ক্রমে ভিকটিমকে অপমান অপদস্ত করত। তাই বিবাদীদের অপমান অপদস্ত সহ্য করতে না পেরে এবং বিবাদীদের নিকট হতে আত্মহত্যার প্ররোচনা পেয়ে ভিকটিম আত্মহত্যা করে।
নিহত সুলতান মাহমুদ রুবেলের পরিবার সূত্রে জানা যায়, স্ত্রী, শ্বশুর, শাশুড়ি, শ্যালক ও শালিকার প্ররোচনায় সে আত্মহত্যা করে। মৃত্যুর পূর্বে সে একটি চিরকুট রেখে যায়, এতে স্ত্রী, শ্বশুর, শাশুড়ি, শ্যালক ও শালিকাকে তার মৃত্যুর জন্য দায়ী করা হয়।
মৃত্যুর আগে তার লিখা চিরকুট হুবহু তু্লে ধরা হল-ছালিয়া, আমার মৃত্যুর জন্য আমার শাশুরি দাই 018807648183, আমার মৃত্যুর জন্য আমার শালি দাই 0161752731501, আমার শালা দাই, আমার পরিবার দাই নাই। আমার ছেলে-মেয়েদের জিনি করে আটকে রেখে আমাকে দেখার জন্য সুযোগ দেয়নি। টাকা পয়সা নিয়ে তার বাবার বাড়িতে চলে যায়। আমার বাড়িতে থেকে বড় ভাবির কাছ থেকে ৩০ হাজার তার ভাইয়ের নামে নিয়ে ছিল।
পেইজ সমিতি থেকে তার ভাইয়ের নামে ৭০হাজার লোন নিয়েছিল। গ্রামীন ৩০হাজার নিয়েছিল। এই শোগে আমি মৃত্য করলাম এবং আমার পরিবারকেও দূরে নিয়ে যায় তারা।



