প্রকাশিত সংবাদের প্রতিবাদ

গতকাল “দৈনিক চাঁদপুর খবর পত্রিকায় “বালিয়া মসজিদের ইমামের বাড়িতে হামলা-দখল ও লুটপাটের অভিযোগ” শিরোনামে যে সংবাদটি প্রকাশিত হয়েছে তার প্রতিবাদ জানিয়েছেন ‘বালিয়া কাজীর বাজার দারুচ্ছুন্নাত নেছারিয়া দাখিল মাদ্রাসার সুপারিনটেনডেন্ট মো : মোজাম্মেল হোসেন।

প্রতিবাদে তিনি উল্লেখ্য করেন, সংবাদে যাকে ইমাম বলে যাকে সম্বোধন করা হয়েছে, তিনি কোন ইমাম নয়। তাহাকে বালিয়ায় চিটার কারী হিসেবে সবাই চিনে। তিনি বালিয়ায় বিগত দিনে যে সকল অপকর্ম করেছেন, সবাই তার উপর ক্ষিপ্ত। বর্তমানে তিনি পলাতক রহেছেন। তার বাড়ির সাথে ‘বালিয়া কাজীর বাজার দারুচ্ছুন্নাত নেছারিয়া দাখিল মাদ্রাসা যাহা এম,পিও ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান। মোস্তফা মীর নামে ভন্ড, প্রতারক এই লোকটি জোরপূর্বক মাদ্রাসার জমি ১৫ বছর ধরে দখল রাখে। বর্তমানে মাদ্রাসায় বাউন্ডারী ওয়াল নির্মানের জন্য সরকার টেন্ডার প্রদান করেন। মোস্তফামীর নামের লোকটি মাদ্রাসার দখলকৃত জমি বার বার বলা সত্বেও দখল মুক্ত করে নাই, বরং সে আদালতে মামলা করেন। সেই মামলায় মাদ্রাসার পক্ষে রায় হয়।

তারপর গত ০২/১২/২০২৫ইং তারিখে বাউন্ডারী করার সময় তার ছেলে মোঃ হাবিবুর রহমান ও মুজাহিদ এবং মেয়ে মাকসুদা আক্তার, রোকসানা আক্তার এবং মনিরা আক্তার দেশিয় অস্ত্র দিয়ে রাজমিস্ত্রির উপর হামলা করে এবং বাউন্ডারী পিলারের ক্ষতি সাধন ও ভাংচুর করে। আমি উক্ত প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ জানাচ্ছি।

বালিয়া কাজীর বাজার দারুচ্চুন্নাত নেছারিয়া দাখিল মাদ্রাসার কর্তৃপক্ষ এই ধরনের মিথ্যা সংবাদ প্রকাশের তীব্র নিন্দা জ্ঞাপন করছি।

নিবেদক
মো : মোজাম্মেল হোসেন
সুপারিনটেনডেন্ট
বালিয়া কাজীর বাজার দারুচ্চুন্নাত
নেছারিয়া দাখিল মাদ্রাসা চাঁদপুর সদর ।
(বিজ্ঞাপন )

সম্পর্কিত খবর