মতলব দক্ষিণে সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময়

স্টাফ রিপোর্টার: মতলব দক্ষিণ উপজেলায় নবযোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার কে. এম. ইশমাম সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। বুধবার (৩ ডিসেম্বর) দুপুরে তাঁর কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম ইশমামের সভাপতিত্বে মতবিনিময় সভায় আলোচনায় অংশ নেন, সহকারী কমিশনার (ভূমি) মুমতাহিনা পৃথুলা, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নাজমুন নাহার, মতলব প্রেসক্লাবের আহবায়ক আমির খসরু, সিনিয়র যুগ্ম আহবায়ক গোলাম সারওয়ার সেলিম, রেদওয়ান আহমেদ জাকির, সদস্য মাহফুজ মল্লিক, লোকমান হাবীব,মোশারফ হোসেন তালুকদার, মোঃ আশরাফুল জাহান শাওলিন, সমীর ভট্টাচার্য্য বলু, সাইয়্যেদুল আরেফিন শ্যামল, দীপু সরকার,গোলাম হায়দার মোল্লা, সফিকুল ইসলাম রিংকু। সাংবাদিক ইদ্রিছ খান, সাইফুল ইসলাম সবুজ, মো. মিজানুর রহমান, ইমরান নাজির, তাসকিন আহমেদ দিপুপ্রমুখ।

সভায় ইউএনও কে. এম. ইশমাম বলেন, উপজেলার সকল কার্যক্রম সুন্দরভাবে পরিচালনার জন্য আমি আপনাদের সকলের সহযোগিতা চাই। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যাতে কোনো স্থিতিশীল পরিস্থিতি তৈরি না হয় সেদিকে খেয়াল রাখবেন। সকলের সার্বিক সহযোগিতা এ উপজেলার সকল উন্নয়নমূলক কর্মকান্ড পরিচালনা করতে চাই। তিনি কর্মকালীন সময়ে সকলের সহযোগিতা কামনা করেছেন।

সম্পর্কিত খবর