
চাঁদপুর খবর রির্পোট: দৈনিক চাঁদপুর খবর পত্রিকায় সংবাদ প্রকাশের পরিপ্রেক্ষিতে অবশেষে চাঁদপুরের মতলব দক্ষিন উপজেলার বহরী আড়ং বাজারে মেসার্স তপাদার এন্টারপ্রাইজ দোকানের মালিক সেলিম তপাদার এর উপর মাদক ব্যবসায়ী কর্তৃক হামলার ঘটনায় এজহার (মামলা) দায়ের করা হয়েছে।
জানা যায়, চাঁদপুর পুলিশ সুপার এর নির্দেশনায় মতলব দক্ষিন থানায় অফিসার ইনচার্জ ঘটনার সত্যতা পাওয়ায় অভিযোগটি এজহার ভুক্ত করেন।
মামলা নং-১১, তারিখ: ৩০/১১/২০২৫খ্রি। যদিও ঘটনার ৫দিন পর এজহারভুক্ত করা হলেও এখনো আসামীরা গ্রেফতার হয়নি । উল্টো আসামী জহির মিজি (৩৮) ও মনির মিজি(৪২) বাদীপক্ষকে হত্যার হুমকি দিচ্ছে । মামলা তুলে নিতে । নিরাপত্তাহীনতায় রয়েছে বাদী পক্ষ । তাই মামলা করেও পালিয়ে বেড়াচ্ছে বাদী পক্ষ ।
বিষয়টি দৈনিক চাঁদপুর খবরকে জানান ভিকটিম সেলিম তপদার এর স্ত্রী নুর নাহার আক্তার।
জানা গেছে, ৩০নভেম্বর মতলব দক্ষিন থানায় ভিকটিম সেলিম তপদার এর স্ত্রী নুর নাহার আক্তার বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলার ধারা-৩২৩/৩২৪/৩৫৪/৩০৭/৪৪৮/৫০৬(২), পেনাল৷ কোড ১৮৬০।
মামলায় এজহারভুক্ত আসামীরা হলো-১। জহির মিজি (৩৮), ২। মনির মিজি (৪২), সর্ব পিতা-মৃত ফজলুল হক মিজি, উভয় সাং-বহরী, পোঃ নেছার আড়ং বাজার, থানা-মতলব দক্ষিণ, জেলা-চাঁদপুর।
এজহার সূত্রে জানা যায়, ২৫নভেম্বর ভিকটিম সেলিম তপাদার এর স্ত্রী নুর নাহার আক্তার (৩২), স্বামী-সেলিম তপাদার, হাল সাং-বহরী, পোঃ নেছার আড়ং বাজার, থানা-মতলব দক্ষিণ, জেলা-চাঁদপুর, স্থায়ী সাং-হামানকর্দ্দি, পোঃ শাহতলী, থানা-চাঁদপুর সদর, জেলা-চাঁদপুর বাদী হয়ে অভিযোগ দায়ের করেন। পরে ৩০নভেম্বর অভিযোগটি এজহার হিসেবে নথিভুক্ত করা হয়।
মামলা সূত্রে জানা যায়, ভিকটিম বিগত ১০ বছর যাবত স্থানীয় বহরিং আড়ং বাজারে,
শান্তি বাজার রোড, মতলব দক্ষিণ, চাঁদপুরে মেসার্স তপাদার এন্টারপ্রাইজ নামক দোকান দিয়ে রড, সিমেন্টের ব্যবসা করে আসছে। বাদীর স্বামীর সাথে বাজারের ভিতরে বাসা ভাড়া করে (স্থানীয় শফিক তালুকদার ঘরে) স্ত্রী ও সন্তান নিয়ে বসবাস করে। আসামীরা স্থানীয় এলাকার পেশাদার মাদক ব্যবসায়ী। আসামীরা আমার স্বামীর স্যানিটারী দোকানের সামনে এসে মাদক সেবন ও বিক্রি করার জন্য প্রস্তুতি নিলে, আমি ও আমার স্বামী আসামীগনকে উক্ত স্থানে মাদক সেবন ও বিক্রি করিতে নিষেধ করলে আসামীগণ ইতিপূর্বে বহুবার আমার ও আমার স্বামীকে মারধর করেছে।
এরই ধারাবাহিকতায় ১ম ঘটনার দিন, তারিখ, সময় ও স্থানে অর্থাৎ গত ২৫/১১/২০২৫ ইং তারিখ রোজ-মঙ্গলবার, সকাল অনুমান ৯.৩০ ঘটিকার সময় ১নং আসামী হাতে লাঠিসোটা নিয়ে ঘটনাস্থলে পূর্বের শত্রুতা জের ধরে আমার স্বামী ১নং সাক্ষীর সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে বিবাদী আমার স্বামীকে এলোপাথাড়ী কিল, ঘুষি, লাথি মেরে শরীরের বিভিন্ন স্থানে নীলাফুলা জখম করে। আমার স্বামী ১নং বিবাদী কবল হতে কৌশলে পালিয়ে আমার বসত ঘরে আসলে ১ ও ২নং বিবাদী হাতে ছুরি ও লাঠি নিয়ে আমার স্বামীর পিছু পিছু আমার ভাড়া বসত ঘরে অবৈধ অনুপ্রবেশ করে ১নং বিবাদী তার হাতে থাকা ধারালো ছুরি দিয়ে আমার স্বামীকে হত্যার উদ্দেশ্যে পেট বরাবর ঘাই মারলে আমার স্বামী তার বাম হাত দিয়া ঘাই ফিরাতে গেলে উক্ত ঘাই আমার স্বামীর বাম হাতে গুরুতর রক্তাক্ত জখম হয়, যাতে ৩টি সেলাই দিতে হয়।
১নং বিবাদী পুনরায় তার হাতে থাকা ছুরি দিয়ে ঘাই মারলে উক্ত ঘাই আমার স্বামীর ডান কাঁধে লেগে গুরুতর কাটা রক্তাক্ত জখম হয়, যাতে ১টি সেলাই লাগে। আমি ১নং বিবাদীর কবল থেকে আমার স্বামীকে উদ্ধারের চেষ্টাকালে ১নং বিবাদী তার হাতে থাকা ছুরি দিয়ে আমাকে হত্যার উদ্দেশ্যে ঘাই মারলে উক্ত ঘাই আমার বাম কাঁধে লেগে গুরুতর ক্ষত রক্তাক্ত জখম হয়, যাতে ৫টি সেলাই লাগে। আমি ও আমার স্বামী মাটিতে পড়ে গেলে বিবাদীদ্বয় তাদের হাতে থাকা লাঠি দিয়ে আমাকে ও আমার স্বামীকে এলোপাতাড়ি কিল, ঘুষি ও লাথি মেরে শরীরের বিভিন্নস্থানে নীলাফুলা জখম করে। ডাক চিৎকারে ৩নং সাক্ষী এগিয়ে আসলে আমাদেরকে রক্তাক্ত অবস্থায় দেখে আমাকে ও আমার স্বামীকে হাসপাতালে নেওয়ার চেষ্টাকালে ১ ও ২নং বিবাদী বাঁধা দেয়।
পরে উপস্থিত সাক্ষীদের সহাযোগিতায় আমি ও আমার স্বামীকে চাঁদপুর জেনারেল হাসপাতালে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করা হয়। আমাকে চাঁদপুর জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য ভার্ত করা হয়
এ ব্যাপারে তদন্তকারী কমকতা এসআই সাইফুল দৈনিক চাঁদপুর খবরকে জানান, অভিযোগ তদন্ত চলছে, অভিযোগের সত্যতা পাওয়া গেছে। দ্রুত আসামীদের গ্রেফতার করা হবে।
এ ব্যাপারে মতলব দক্ষিণের অফিসার ইনচাজ (ওসি )দৈনিক চাঁদপুর খবরকে জানান,আসামী জহির মিজি ও মনির মিজির বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে । তাদেরকে দ্রুত গ্রেফতার করা হবে ।



