চাঁদপুর জেলার ৮ থানার ওসি বদলীর আদেশ স্থগিত

চাঁদপুর খবর রির্পোট: গতকাল সোমবার চাঁদপুর জেলার আট থানার কর্মকর্তাদের বদলি করা হচ্ছে। কিন্তু ফের ২৪ ঘন্টা পার না হতেই পুনরায় এ বদলির আদেশ স্থগিত ঘোষণা করা হয়।

এদিকে, চাঁদপুর জেলার ৮ থানার অফিসার ইনচার্জ (ওসি) একযোগে পরিবর্তনের এই ঘটনা ছিলো জেলায় এই প্রথম। পূর্বের আদেশ অনুযায়ী জেলার আট থানার অফিসার ইনচার্জ (ওসি) গণকে ঢাকা মেট্রোপলিটন পুলিশে বদলি করা হয়েছিলো।

আর আট থানার শূন্য পদে পূর্ববর্তী আদেশে যাদেরকে নতুনভাবে পদায়ন করা হয়েছিলো, তাঁরা হচ্ছেন চাঁদপুর সদর মডেল থানায় ফয়েজ আহমেদ (বিপি নং-৭৮০৬১০৪২১৪), নিজ জেলা-মুন্সীগঞ্জ, ফরিদগঞ্জ থানায় মোহাম্মদ হেলাল উদ্দিন (বিপি নং-৭৬০২০০৬২০১), নিজ জেলা-ঢাকা, হাইমচর থানায় মোহাম্মদ নাজমুল হাসান (বিপি নং-৭৮০৬১০৬৯২৫), নিজ জেলা-নারায়ণগঞ্জ, শাহরাস্তি থানায় মোহাম্মদ মাইনুল ইসলাম (বিপি নং-৮১০৬১১৮২৭৫), নিজ জেলা-পটুয়াখালী, হাজীগঞ্জ থানায় মুহাম্মদ আব্দুল জব্বার (বিপি নং-৭৯০৬১০৬৯৫৯), নিজ জেলা-ঢাকা,

মতলব দক্ষিণ থানায় মোহাম্মদ হাফিজুর রহমান মানিক (বিপি নং- ৭৯০৬১১৯৮১২), নিজ জেলা-জামালপুর, কচুয়া থানায় মোহাম্মদ বোরহান উদ্দিন (বিপি নং-৭৮০৬১১৪১৬১), নিজ জেলা-মাদারীপুর, মতলব উত্তর থানায় মোহাম্মদ কামরুল হাসান (বিপি নং-৭৭০৪১০৮৮৩৫), নিজ জেলা-ফরিদপুর।

জেলা পুলিশ সূত্রে জানা গেছে, পুলিশের এই রদবদলের বিষয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী সিদ্ধান্ত হয়। তাই এ বিষয়ে আপাতত আমরা কিছু বলতে পারছি না।

সম্পর্কিত খবর