
চাঁদপুর খবর রির্পোট: আজ ২ ডিসেম্বর সকাল ১১টায় চাঁদপুর শহরের মমিনপাড়া তা’লীমুল উম্মাহ মাদরাসায় সাংস্কৃতিক প্রতিযোগিতা ও বিতরণ অনুষ্ঠান ২০২৫ আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান মেহমান ও দোয়াগীর উপস্থিত থাকবেন বিশিষ্ট দায়ী ও সমাজ সেবক
শায়েখ মুজিবুর রহমান আনছারী আল মাদানী।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চাঁদপুর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চাঁদপুর হিফজুল কুরআন শিক্ষা গবেষণা ফাউন্ডেশন চেয়ারম্যান হাফেজ মাওঃ আসাদুজ্জামান দেওয়ান, হাজীগঞ্জ আল-রাজী ডায়াগণস্টিক সেন্টারের নির্বাহী পরিচালক আব্দুল্লাহ মুহাম্মদ ইকবাল হোসাইন, চাঁদপুর তালিমুল উম্মাহ মাদ্রাসার সদস্য সাইফুদ্দিন খান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন চাঁদপুর বিএমএম ফাউন্ডেশনের চেয়ারম্যান ও তা’লীমুল উম্মাহ মাদরাসার অধ্যক্ষ মাওঃ মোঃ মুজ্জাম্মিল হোসাইন আনসারী।



