
চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ৩০নং মধ্য শাহতলী কাদেরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া, মিলাদ, আলোচনা সভা ও শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ৩০নভেম্বর (রবিবার) দুপুর ১২টায় ৩০নং মধ্য শাহতলী কাদেরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোসা: তহমিনা আক্তার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদ্যালয়ের এডহক কমিটির জমিদাতা সদস্য এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।
তিনি বক্তব্যে বলেন, আজকে তোমরা উচ্চ শিক্ষা গ্রহনের জন্য প্রথম স্তর অতিক্রম করবে। তোমরা আগামী দিনের জাতির ভবিষ্যত। তোমাদেরকেই দেশ ও দেশের কল্যানে ভবিষ্যতে কাজ করতে হবে। প্রাথমিক স্তর শেষ করে তোমরা ৬ষ্ঠ শ্রৈনিতে ভর্তি হবে। তোমাদের পড়া লেখার প্রতি আগ্রহ বৃদ্ধি করতে হবে। তোমাদের মোবাইল ব্যবহার করা যাবে না। তোমাদের লেখাপড়ার পাশপাশি প্রযুক্তির সাথে সর্ম্পৃক্ত হতে হবে। লেখাপড়ার পাশাপাশি ভালো মানুষ হতে হবে। সকলকে কারিগরী জ্ঞান জানতে হবে। তোমাদের পড়ালেখার পাশাপাশি বাস্তবসম্মত জ্ঞান অর্জন করতে হবে। তোমাদের কোথাও কোন সমস্যা হলে আমাকে জানাবে, আমি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করব।
তিনি আরো বলেন, শিক্ষার্থীরা হলো প্রতিষ্ঠানের প্রাণ। শিক্ষকরা ক্যাম্পেইন বাড়াতে হবে। তোমরা পাস করে পাশের প্রতিষ্ঠানে ভর্তি হবে। এ প্রতিষ্ঠান গুলোর প্রতিষ্ঠাতা আমার দাদা মরহুম রুশদী সাহেব। উনি এ প্রতিষ্ঠান গুলো প্রতিষ্ঠা করেছেন। তোমাদের বিষয়ে যখনই কোনো মেসেজ আসে, আমি তোমাদের জন্য কিছু করার চেষ্টা করি। পড়ার সাথে সাথে লেখালেখিও করতে হবে। তোমাদের মধ্যে মনুষ্যত্ববোধ থাকতে হবে৷
অনুষ্ঠানে অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন, জিলানী চিশতী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. কামরুল হাসান, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোহসীন উদ্দিন, উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ নুরুজ্জামান, সিনিয়র শিক্ষিকা মোসাম্মৎ রুবিনা আক্তার।
এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, ৩০নং মধ্য শাহতলী কাদেরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা আয়েশা আক্তার, সহকারী শিক্ষিকা মোহসিনা আক্তার, সহকারী শিক্ষক মোঃ নজরুল ইসলাম মিজি, সহকারী শিক্ষিকা তানজিনা খানম, সহকারী শিক্ষিকা তানিয়া আক্তার, সহকারী শিক্ষক মো. ইয়াসিন খান,কলেজ অফিস ইনর্চাজ মো:রানা সরকার ,অফিস সহায়ক হযরত আলীসহ অন্যান্যরা।
অনুষ্ঠান শেষে বিদায়ী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেন প্রধান অতিথি এডহক কমিটির জমিদাতা সদস্য সাংবাদিক সোহেল রুশদীসহ অতিথিবৃন্দ।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোসা. তহমিনা আক্তার। তিনি বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন৷



