মতলব দক্ষিণ ঘোড়াধারীতে শাহ আলম গাজী ও তার স্ত্রীকে হুমকি : থানায় জিডি

চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুরের মতলব দক্ষিন উপজেলার উপাদী দক্ষিন ইউনিয়নের দক্ষিন ঘোড়াধারী গ্রামের মো: শাহ আলম গাজী ও তার স্ত্রী হাওয়া আক্তার পান্নাকে হুমকি ও নাজেহাল করার অভিযোগ উঠেছে ।

এ ঘটনায় মতলব দক্ষিন থানায় জিডি করা হয়েছে। জিডি নং-১৩০৫, তারিখ-২৮/১১/২০২৫খ্রি।

২৮নভেম্বর (শুক্রবার) হামলার শিকার মো: শাহ আলম গাজীর স্ত্রী হাওয়া আক্তার পান্না বাদী হয়ে মতলব থানায় জিডি করেন।
এতে আসামী করা হয় সন্ত্রাসী ০১। মোঃ মিন্টু চৌধুরী (৪৫), ২। মোঃ জাকির চৌধুরী (৪০), উভয় পিতা মৃত-হেদায়েত উল্যা চৌধুরী, সাং-দক্ষিণ ঘোড়াধারী, থানা-মতলব দক্ষিণ।

জিডি সূত্রে জানা যায়, দক্ষিণ ঘোড়াধারী গাজী বাড়ী সংলগ্ন দোকানের সামনে রাস্তার উপর তুচ্ছ ঘটানাকে কেন্দ্র করে পূর্ব বিরোধের জের ধরিয়া বিবাদীরা আমার সাথে তর্ক বিতর্ক লিপ্ত হয়। তর্কাতর্কির এক পর্যায়ে ১ ও ২নং বিবাদী আমাকে ও আমার স্বামী শাহ আলম গাজী (৪৫), পিতা- মৃত ওমর আলী গাজী, সাং-দক্ষিণ ঘোড়াধারী, থানা-মতলব দক্ষিণ জেলা-চাঁদপুরকে অকথ্য ভাষায় গালমন্দ করতঃ মারধর করার জন্য তেড়ে আসে।

ডাক চিৎকারে আশপাশের লোকজন আগাইয়া আসলে বিবাদী হুমকি দিয়া বলে যে, আমি বা আমার পরিবারের কোন সদস্য যদি বিবাদীদের কোন কাজে বাঁধা দিতে আসি, তবে বিবাদীদ্বয় আমাকে ও আমার পরিবারের সদস্যদের প্রাণে হত্যা করবে মর্মে হুমকিসহ ভয়ভীতি প্রদর্শন করে।

সম্পর্কিত খবর