
চাঁদপুর খবর রির্পোট: দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক শাহতলী কামিল মাদরাসার গভনিং বডির সভাপতি সোহেল রুশদী’র সার্বিক সহযোগিতায় শাহতলী রুশদী বাড়ি নির্বাসী সাবেক ছাত্রনেতা ও সমাজসেবক মরহুম আবুল হাশেম রুশদী’র তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ২৮নভেম্বর (শুক্রবার) বাদ জুমা শাহতলী স্টেশন জামে মসজিদে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়। দোয়া, মিলাদ ও মুনাজাত পরিচালনা করেন শাহতলী স্টেশন মসজিদের খতিব হাফেজ মাওলানা জাবের।
এসময় দোয়া অনুষ্ঠানে অংশগ্রহন করেন স্টেশন মসজিদ কমিটির সেক্রেটারী মো: কাসেম মিজি, সমাজসেবক মো: নুরুজ্জামান মুন্সি, স্টেশন মসজিদের ইমাম মাওলানা ইব্রাহিম, স্থানীয় মো: আতিক মুন্সি, মো: নুরুল হক মুন্সি, স্থানীয় লিটন মিজি, সাবেক স্বাস্থ্য সহকারি মো: মোস্তফা মুন্সি, স্থানীয় মো: লিটন মিজি, স্থানীয় মো: শামছুল হুদা, মো: মাসুদ মুন্সি, জিলানী চিশতী কলেজ এর অফিস ইনচাজ সাংবাদিক মো: রানা সরকার ,অফিস সহায়ক হযরত আলী ,শাহতলী কামিল মাদরাসার সাবেক শিক্ষক মো: দেলোয়ার মাষ্টার, মো: রিপন মিজি, মো: হাসান মুন্সি সহ মুসল্লীগণ।
এছাড়াও একেইদিন গতকাল তার বড় ছেলে প্রকৌশলী মোহাম্মদ সাইফুল ইসলামের উদ্যোগে ঢাকায় এতিমদের নিয়ে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে ।
তিনি সবার প্রতি দোয়া কামনা করেছেন । উল্লেখ্য, গত ২৮নভেম্বর সকাল ৭টা ২০মিনিটের সময় স্ট্রোক করে ঢাকা হৃদরোগ ইনস্টিটিউ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাবেক ছাত্রনেতা আবুল হাশেম রুশদী ইন্তেকাল করে। মৃত্যুকালে মরহুমের বয়স হয়েছিল প্রায় ৫৮বছর। তিনি মৃত্যুকালে স্ত্রী, ২ছেলে ও ১মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।



