
চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের শাহতলী জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষা (বাংলা ১ম পত্র) হল পরিদর্শন করা হয়েছে।
গতকাল ২৭নভেম্বর (বৃহস্পতিবার) দুপুর ১২টায় বার্ষিক পরীক্ষাহল পরিদর্শন করেন বিদ্যালয়ের আজীবন দাতা সদস্য এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।
পরিদর্শন কালে তিনি সু-শৃঙ্খল ও শান্তিপুর্ন পরিবেশে বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় সন্তোষ প্রকাশ করেন।
এসময় জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মহসীন উদ্দিন, জিলানী চিশতী কলেজর জ্যেষ্ঠ প্রভাষক মো: হানিফ মিয়া, জ্যেষ্ঠ প্রভাষক মো: জহিরুল ইসলাম খান মুরাদ, ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আবুল কালাম আজাদ, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মো: শাহাদাৎ হোসেন, সিনিয়র শিক্ষিকা ফাহিমা জাহান সহ শিক্ষকবৃন্দগন উপস্থিত ছিলেন।
পরে তিনি শাহতলীতে বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শন করেন।



