চাঁদপুর ডিসি অফিসের সহকারি কমিশনার আল এমরান খাঁনকে নলডাঙ্গা উপজেলার ইউএনও পদে পদায়ন

চাঁদপুর খবর রিপোর্ট: চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সিনিয়র সহকারি কমিশনার আল এমরান খাঁনকে নাটোর জেলার নলডাঙ্গা উপজেলার উপজেলা নির্বাহী অফিসার পদে পদায়ন করা হয়েছে।

বুধবার (২৬ নভেম্বর ২০২৫খ্রি.) জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখার উপ সচিব আমিনুল ইসলাম স্বাক্ষরিত এক পত্রে তাকে নাটোর জেলার নলডাঙ্গা উপজেলার উপজেলা নির্বাহী অফিসার পদে নিয়োগ করা হয়।

তিনি এর আগে চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সিনিয়র সহকারি কমিশনার, চাঁদপুর সদর উপজেলা ভূমি অফিসের সহকারী কমিশনার (ভূমি) এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে কর্মরত ছিলেন।

তিনি ২০২৪ সালের ১৪ মে চাঁদপুর সদর উপজেলা ভূমি অফিসের সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করেন। যোগদানের পর থেকে তিনি চাঁদপুর সদর উপজেলা মানুষের জন্য আপন মানুষ ভেবে কাজ করেছেন। এছাড়াও সার্বিক উন্নয়ন ও সেবামূলক কার্যক্রমে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। এর আগে তিনি চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও পাশাপাশি ছেংগারচর পৌরসভার প্রশাসক হিসেবেও দীর্ঘদিন সততা ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করে সুনাম কুড়িয়েছেন। একজন মেধাবী ও দক্ষ কর্মকর্তা হিসেবে দৃষ্টান্ত স্থাপন করেছেন।

তিনি ভূমি ব্যবস্থাপনার গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকায় সরাসরি জনগণের সঙ্গে কাজ করে জনবান্ধব হয়ে উঠেছেন।

অনলাইনে জমির মালিকানা, নামজারি, ভূমি উন্নয়ন করসহ নানা বিষয়ে সেবা দেয়া সুনাম কুড়িয়েছেন।

জানাযায়, তার গ্রামের বাড়ী কুমিল্লা জেলার ব্রাহ্মনপাড়া উপজেলায়। তিনি ৩৭তম বিসিএস এ সরকারি চাকুরীতে যোগদান করেন। এর আগে তিনি পিরোজপুর জেলা প্রশাসনের কার্যালয়ে সহকারি কমিশনার হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

উল্লেখ্য, এর পূর্বে বুধবার (২৬ নভেম্বর ২০২৫খ্রি.) আল এমরান খাঁনকে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার উপজেলা নির্বাহী অফিসার হিসেবে পদায়নের প্রজ্ঞাপন জারী করা হয়।

সম্পর্কিত খবর