চাঁদপুরের নবাগত পুলিশ সুপার মোঃ রবিউল হাসান : বিদায়ী এসপি আব্দুর রকিবকে রাঙ্গামাটিতে বদলী

চাঁদপুর খবর রিপোর্ট: চাঁদপুরের নবাগত পুলিশ সুপার হিসেবে নিয়োগ পেয়েছেন মোঃ রবিউল হাসান। চাঁদপুরের বর্তমান বিদায়ী পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিবকে রাঙ্গামাটি পুলিশ সুপার হিসেবে বদলী করা হয়েছে ।

জানা যায়, এর আগে পুলিশ সুপার মোঃ রবিউল হাসান গাজীপুর মেট্টোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার হিসেবে বর্তমানে দায়িত্ব পালন করছেন। তিনি বিসিএস ২৫ ব্যাচ এর কর্মকর্তা।

গতকাল ২৬নভেম্বর (বুধবার) স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের পুলিশ ১-শাখার উপসচিব মো: মাহবুবুর রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এই আদেশ জারি করেছে ।

এদিকে, চাঁদপুরের বর্তমান বিদায়ী পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব পিপিএম মানবিক অফিসার হিসেবে ব্যাপক সুনাম অর্জণ করেছে । তিনি চাঁদপুর জেলায় সুনামের সাথে দায়িত্ব পালন করছেন। তিনি একজন মানবিক অফিসার। তিনি চাঁদপুরে মাদক সন্ত্রাসসহ নিমূলে সুনাম অর্জন করেছেন। তিনি শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, জনগণের জানমাল রক্ষা, পারস্পরিক সৌহার্দ্য বজায় রাখা এবং উত্তেজনাপূর্ণ পরিস্থিতিকে দক্ষতার সঙ্গে শান্ত করা-এসব ক্ষেত্রেই তিনি অনন্য ভূমিকা রাখেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনের জন্য ৬৪ জেলার পুলিশ সুপারকে (এসপি) লটারির মাধ্যমে রদবদল করা হয়েছে।

সম্পর্কিত খবর