চাঁদপুর প্রেসক্লাবের শোক

চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর প্রেসক্লাবের অফিস সহকারী ও কম্পিউটার অপারেটর মাসুদ দেওয়ানের মাতা ইন্তেকাল করেছেন। (ইন্না-লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন )
গতকাল ২৫নভেম্বর (মঙ্গলবার) বিকেল ৪টায় তার চাঁদপুর শহরের কোড়ালিয়া এলাকায় নিজ বাড়িতে ইন্তেকাল করেন। পরে সন্ধ্যায় শহরের কোড়ালিয়া এলাকায় নামাজের জানাজা শেষে দাফন সম্পন্ন করা হয়েছে।

শোক প্রকাশ
এদিকে, মরহুমের মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি রহিম বাদশা ও সাধারণ সম্পাদক কাদের পলাশ।

সম্পর্কিত খবর