চাঁদপুর প্রেসক্লাবের অফিস সহকারী মাসুদ দেওয়ানের মাতার দাফন সম্পন্ন

চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর প্রেসক্লাবের অফিস সহকারী ও কম্পিউটার অপারেটর মাসুদ দেওয়ানের মাতা ইন্তেকাল করেছেন। (ইন্না-লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন )
গতকাল ২৫নভেম্বর (মঙ্গলবার) বিকেল ৪টায় তার চাঁদপুর শহরের কোড়ালিয়া এলাকায় নিজ বাড়িতে ইন্তেকাল করেন।

পরে সন্ধ্যায় শহরের কোড়ালিয়া এলাকায় নামাজের জানাজা শেষে দাফন সম্পন্ন করা হয়েছে। এদিকে রাত ৮টার দিকে মরহুমার বাড়ীতে ছুটে যান চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি রহিম বাদশা ,সাবেক সভাপতি শাহাদাত হোসেন শান্ত,সিনিয়র সহ-সভাপতি সোহেল রুশদী ,সাধারণ সম্পাদক কাদের পলাশ,সাবেক সাধারণ সম্পাদক জিএম শাহীন ,রিয়াদ ফেরদৌস,কোষাধ্যক্ষ এস এম সালাউদ্দিন ।

মরহুমার পরিবারের খোঁজখবর নেন এবং মরহুমার কবর জিয়ারত করেন প্রেসক্লাব নেতৃবন্দ ।

শোক প্রকাশ
এদিকে, মরহুমের মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি রহিম বাদশা ও সাধারণ সম্পাদক কাদের পলাশ।

সম্পর্কিত খবর