চাঁদপুরে কৈশোরকালীন পুষ্টি বিষয়ক কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা বিষয়ক কর্মশালা

চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর জেলা পর্যায়ের কৈশোরকালীন পুষ্টি বিষয়ক কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে৷

গতকাল ২৫নভেম্বর (মঙ্গলবার) চাঁদপুর সিভিল সার্জন অফিসের সভাকক্ষে কর্মশালা অনুষ্ঠিত হয়৷

চাঁদপুর জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রুহুল্লাহর সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের উপ পরিচালক প্রফেসর প্রিম রিজভী।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর কুমিল্লা অঞ্চলের উপ পরিচালক মোঃ আরিফুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন, চাঁদপুর সিভিল সার্জন মোহাম্মদ নূর আলম দীন, নিউট্রিশন ইন্টারন্যাশনাল প্রোগ্রাম অফিসার নিগার সুলতানা।

এসময় সভায় জেলার ৮উপজেলার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, উপজেলা একাডেমিক সুপারভাইজার এবং সিভিল সার্জন অফিস ও জেলা শিক্ষা অফিসের অফিসারগন উপস্থিত ছিলেন।

সম্পর্কিত খবর