চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্লাহ সেলিমের শয্যাপাশে ডা. জাহিদসহ নেতৃবৃন্দ

চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক, সিনিয়র আইনজীবী অ্যাড. সলিম উল্লাহ সেলিমকে দেখতে হাসপাতালে গিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য ও বিএনপি চেয়ারপার্সনের ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেনসহ ড্যাব ও বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

শুক্রবার (২১ নভেম্বর ২০২৫) সকালে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে এই নেতাকে দেখতে যান তাঁরা। এ সময় চিকিৎসকের কাছে জেলা বিএনপির এই নেতার চিকিৎসার খোঁজ-খবর নেন ডা. জাহিদ ও ড্যাব নেতারা। তাঁর পরিবারের সদস্যদের সাথেও কথা বলেন। বিএনপি নেতা কাইয়ুম খান এসব তথ্য জানিয়েছেন।

অ্যাড. সলিম উল্লাহ সেলিম সম্প্রতি হৃদরোগে আক্রান্ত হয়ে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি হন। সেখানে প্রাথমিক চিকিৎসা নেয়ার পর উন্নত চিকিৎসার জন্যে তাঁকে ঢাকা রেফার করা হয়। তিনি ঢাকা এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন এবং বৃহস্পতিবার তাঁর হার্টে দুটি রিং বসানো হয়। বর্তমানে রাজধানীর এই হাসপাতলে তিনি চিকিৎসাধীন রয়েছেন। সুস্থতার জন্যে তিনি চাঁদপুরবাসীর দোয়া চেয়েছেন।

সম্পর্কিত খবর