
মাসুদ হোসেন : চাঁদপুর সদর উপজেলায় গ্রাম বাংলার ঐতিহ্য ধরে রাখতে পিঠা উৎসবের আয়োজন করা হয়েছে। শুক্রবার (২১ নভেম্বর) দুপুর থেকে উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের মান্দারী পাঠান বাড়ির মাঠে পৃথক পৃথক স্টলে নানা রকম পিঠাপুলির পসরা সাজিয়ে বসেছেন গ্রামীণ নারী উদ্যোক্তারা।
মরহুম ইদ্রিস পাঠান এর ছেলে অস্ট্রেলিয়ান লেবার পার্টির ভাইস প্রেসিডেন্ট ড. জিমিউর পাঠান এর উদ্যোগে আয়োজিত এই পিঠা উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান স্বপন মাহমুদ।
দুই দিনব্যাপী পিঠা উৎসবের প্রথম দিনে ২০টি পৃথক স্টলে ছিল শতাধিক বাহারি রকম পিঠাপুলি ভাপাপুলি, দুধপুলি, আওলা কেশরি, পুলি, খিরুলি, পাটিসাপটা, জামাই সোহাগী, গোলাপ, চিতই, কানমুচরি, পায়েস, পুডিং, তেল পিঠা, দুধ চিতই, ফুল পিঠা, ক্ষির, পায়েস, ডিমের পুডিং, মুঠা পিঠা, রস গোলাপ, ছমলক্ক, লিচু ও কেকসহ শতাধিক পিঠাপুলি।
জানা-অজানা পিঠার সম্পর্কে জানতে পেরে এবং স্বাদ গ্রহণ করতে পেরে খুশি শিশু কিশোর সহ সকল শ্রেনী বয়সের মানুষ। হারিয়ে যাওয়া ঐতিহ্যের শীতের এই পিঠার এমন ব্যতিক্রমী আয়োজনে খুশি স্থানীয়রা। তাদের চাওয়া প্রতি বছরই যেন এমন আয়োজন করা হয়। দর্শনার্থীরা বলেন, খাওয়া তো দূরের কথা, এত পিঠার নাম আমরা আগে কখনো শুনিনি। এখানে এসে অনেক ধরনের পিঠা খেয়েছি, অনেক নতুন পিঠা চিনেছি।
দি ইঞ্জিনিয়ার্স ইন্সপেকশন এর ম্যানেজিং ডিরেক্টর ইঞ্জিনিয়ার মশিউর রহমানের সভাপতিত্বে ও ইউনিয়নের কেতুয়া দাখিল মাদরাসার সিনিয়র সহকারী শিক্ষক মজিবুর রহমান ঢালীর সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবক ও বিশিষ্ট ব্যবসায়ী কামাল হোসেন মিজি, দৈনিক যুগান্তর পত্রিকার চাঁদপুর জেলা প্রতিনিধি ও চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক মির্জা জাকির, শাহমাহমুদপুর ইউপি সদস্য নাজির হোসেন মিজি, সমাজসেবক সাংবাদিক মিজানুর রহমান, শাহিদুল আলম মাহফুজ খন্দকার, কামাল হাওলাদার, মাহাবুব গাজী, মনির হোসেন প্রমুখ।
উৎসবে সার্বিক সহযোগিতায় ছিলেন, ডাঃ আব্দুস সালাম পাঠান (মানিক) ঢাকা, আতাউর রহমান পাঠান (ফারুক) ঢাকা, সালমা আক্তার (রুবি) ঢাকা, ইঞ্জিনিয়ার ফজলুর রহমান পাঠান (সেলিম) ঢাকা, কে. বি. ডি বোরহান উদ্দিন পাঠান (মুক্তা) আমেরিকা, শাহীন আক্তার (বিউটি) লন্ডন, ইঞ্জিনিয়ার জুনেজুর রহমান পাঠান (টলিন) নিউজিল্যান্ড,
ইঞ্জিনিয়ার রুমেরী রহমান পাঠান (জিসান) ঢাকা, ইঞ্জিনিয়ার সামিউর রহমান পাঠান ঢাকা, ইঞ্জিনিয়ার ফারদিন রহমান (ত্বীহা) ঢাকা, মালিহা রহমান (অরিবি) কানাডা, হিমেল জিমিউর পাঠান অস্ট্রেলিয়া, তৈমুর রহমান পাঠান কানাডা, জারিফ রহমান পাঠান (সারাফ) নিউজিল্যান্ড, স্নিগ্ধা জিমিউর পাঠান অস্ট্রেলিয়া ও জাবির রহমান পাঠান (সাহিল) নিউজিল্যান্ড।



