চাঁদপুরেও ৫.৭ মাত্রায় ভয়াবহ ভূমিকম্প

স্টাফ রিপোর্টার : চাঁদপুরসহ সারা দেশে ভয়াবহ ভূমিকম্প অনুভূত হয়েছে। সবত্র আতংক বিরাজ করছে । চাঁদপুরে এর মাত্রা ছিলো ৫.৭। ইউজিএসের তথ্যমতে, রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৫।

শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটে ভূমিকম্প আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল ঘোড়াশাল থেকে ৭ কিলোমিটার দূরে।
মার্কিন ভূতাত্তিক জরিপ সংস্থা (ইউএসজিএস) আরও জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল নরসিংদী জেলা সদর থেকে ১৪ কিলোমিটার পশ্চিম দক্ষিণ পশ্চিমে। গভীরতা ছিল ১০ কিলোমিটার।

তবে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির গণমাধ্যমকে বলেন, ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৭, উৎপত্তিস্থল ঢাকা থেকে ১৩ কিলোমিটার দূরে নরসিংদীর মাধবদীতে।

এদিকে চাঁদপুরে ভূমিকম্প অনুভূত হলে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক দেখা দেয়। অনেকেই ছুটাছুটি করে, ঘর এবং ভবন থেকে বের হয়ে যায়।

বাড়ির মালিক, ভাড়াটিয়া, রিকশা চালক, ব্যবসায়ী অনেকেই জানান, বহুবছর এই ধরণের ভূমিকম্প দেখেননি। অল্প সময়ের ভূমিকম্প হলেও ধরণ ছিলো খুবই ভয়াবহ।

চাঁদপুর আবহাওয়া অফিসের কর্মকর্তা শাহ্ মো. শোয়েব বলেন, ভূমিকম্পন পর্যবেক্ষণ কেন্দ্র আগারগাঁও থেকে পর্যবেক্ষন এবং পরিমাপ করা হয়। সেই তুলনায় চাঁদপুরে একটু কম কম্পন হবে।
জানা গেছে, ভূমিকম্পন উৎপত্তিস্থল নরসিংদীর ঘোড়াশাল থেকে ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার অভ্যন্তরে বলে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে।

তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ ও হতাহত সম্পর্কে কোনো তথ্য জানা যায়নি।

ভূমিকম্পের সময় সবকিছু কেঁপে উঠলে চাঁদপুরের বিভিন্ন এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। মানুষ আতঙ্কে ঘর থেকে রাস্তায় বেরিয়ে আসেন। ভূমিকম্পটি কয়েক সেকেন্ড স্থায়ী ছিলো।

সম্পর্কিত খবর