সাংবাদিক শরীফ চৌধুরী নামে ভুয়া ফেসবুক আইডি !

চাঁদপুর খবর রিপোর্ট : চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ,আরটিভির স্টাফ রিপোর্টার ও দৈনিক চাঁদপুর দর্পণের প্রধান সম্পাদক সাংবাদিক শরীফ চৌধুরীর নামে ভুয়া ফেসবুক আইডি খুলে বিভ্রান্তির চেষ্টার করার অভিযোগ উঠেছে।

এ বিষয়ে সাংবাদিক শরীফ চৌধুরী গতকাল ১৮ নভেম্বর তার ফেসবুক আইডিতে এক স্ট্যাটাসে জানান, আমার সকল ফেসবুক বন্ধুদের জ্ঞাতার্থে জানাচ্ছি যে, কে বা কাহারা আমার শরীফ চৌধুরী নাম দিয়ে একটি ভুয়া ফেসবুক আইডি খুলেছে।

বিষয়টি আমি অবগত হওয়ার সাথে সাথেই আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান। অচিরেই রহস্য উদঘাটন হবে। সকলকে বিনয়ের সাথে অনুরোধ করছি এই পেজের সাথে ভুলবশত কেউ সম্পৃক্ত হবেননা।

অনুরোধ করছি আমার সুহৃদ সকলে এই ” শরীফ চৌধুরী ” নামে এই পেইজটিতে রিপোর্ট মারবেন। এই পেজের সাথে আমার কোন সম্পৃক্ততা নেই।

সম্পর্কিত খবর