
মহসিন হোসাইন : চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার আষ্টা মহামায়া পাঠশালা উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেছেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ রুহুল্লাহ।
মঙ্গলবার (১৮ নভেম্বর ২০২৫ ইং) তিনি ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় সন্তোষজনক ফলাফল অর্জনের লক্ষ্যে আয়োজিত গুরুত্বপূর্ণ একাডেমিক ও প্রশাসনিক দিকনির্দেশনামূলক আলোচনা করেন।
উল্লেখযোগ্য দিকগুলোর মধ্যে ছিল, শিক্ষার্থীদের ও শিক্ষকদের মধ্যে ভাগ করে ব্যক্তিগত তত্ত্বাবধান নিশ্চিত করা, শ্রেণীকক্ষমুখী শিক্ষাদান পদ্ধতি জোরদার করা, অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীদের ত্রিমাত্রিক সম্পর্ক উন্নয়ন, শিক্ষকদের মাধ্যমে শিক্ষার্থীদের বাড়িতে গিয়ে পাঠভিজিট করা, অভিভাবক সমাবেশ আয়োজন করা,মোবাইল ফোন ও ডিজিটাল ডিভাইসের অপব্যবহার থেকে শিক্ষার্থীদের দূরে রাখা,
ধর্মীয় ও নৈতিক শিক্ষা চর্চা বৃদ্ধি,সময়মতো শিক্ষক-শিক্ষার্থীদের প্রতিষ্ঠানে উপস্থিতি নিশ্চিত করা, নিয়মিত খেলাধুলা, শরীরচর্চা ও সহপাঠক্রমিক কার্যক্রমে শিক্ষার্থীদের সম্পৃক্ততা বৃদ্ধি করা। উক্ত পরিদর্শনে শিক্ষক ও সংশ্লিষ্টদের এসব বিষয় নিয়ে বিস্তারিত দিকনির্দেশনা দেওয়া হয়।



