বিনিময় নাট্য গোষ্ঠীর পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : গত ১৭ নভেম্বর সোমবার রাত ৮ টায় চাঁদপুর সাংস্কৃতিক চর্চা কেন্দ্রের মিলনায়তনে নতুন নাট্য সংগঠন বিনিময় নাট্য গোষ্ঠীর কার্যকরি কমিটির পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত।

বিনিময় নাট্য গোষ্ঠী ” নাটক জীবনের কথা বলে ” এ স্লোগানে পরিচিত সভায় বক্তব্য রাখেন প্রধান আলোচক নাট্যকার ও লেখক মঈনুদ্দিন লিটন ভূইয়া, আমন্ত্রিত অতিথি চাঁদপুর থিয়েটার ফোরামের সভাপতি ও অনন্যা নাট্য গোষ্ঠীর সভাপতি শহীদ পাটোয়ারী, অনুপম নাট্য গোষ্ঠীর সাধারণ সম্পাদক গোবিন্দ মন্ডল, চাঁদপুর ড্রামার সাবেক সাধারণ সম্পাদক মানিক পোদ্দার, অনন্যা নাট্য গোষ্ঠীর সহ-সভাপতি কবি ও নাট্যকার জসিম মেহেদী।

নবনির্বাচিত সভাপতি ফয়সাল আহমেদ গাজী বাহারের সভাপতিত্বে ও সহ-সভাপতি অমরেশ দত্ত জয়ের সঞ্চালনায় শুরুতে স্বাগত বক্তব্য রাখেন নাট্য সংগঠনের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক কৃষ্ণ গোপাল সরকার।

শুভেচ্ছা বক্তব্য অনন্যা নাট্য গোষ্ঠীর সহসাধারণ সম্পাদক মোঃ আলমগীর হোসেন পাটওয়ারী, সাংবাদিক ও লেখক কবির হোসেন মিঝি ও বিনিময় নাট্য গোষ্ঠীর সাংগঠনিক সম্পাদক সুজন চৌধুরী।

আলোচনা সভা শেষে নবনির্বাচিত সভাপতি ফয়সাল আহমেদ গাজী বাহারকে ফুল দিয়ে বরন করে নেন সংগঠনের সকল নাট্যশিল্পীরা। এরপরই নাট্য সংগঠনের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক কৃষ্ণ গোপাল সরকার সভাপতি ও সাধারণ সম্পাদক সহ কার্যকরী কমিটির ৩১ সদস্য কমিটি ঘোষণা ও পরিচয় দেওয়া হয় ।

সভায় সিদ্ধান্ত হয়, এ বছরের আগামী ২৮ নভেম্বর শুক্রবার কৃষ্ণ গোপাল সরকারের রচনায় ও নির্দেশনায় ” অপেক্ষা ” নাটক চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমি মঞ্চে একঝাঁক নতুন নাট্যশিল্পীদের নিয়ে মঞ্চায়ন প্রদর্শনী করা হবে।
অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত করেন মহিলা সম্পাদিকা লামিয়া ইসলাম।

সম্পর্কিত খবর