
চাঁদপুর খবর রিপোর্ট: চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের পাইকদি গ্রামের পাটওয়ারী বাড়ির বাসিন্দা ও এলাকাবাসীর শ্রদ্ধেয় জনাব মাওলানা আরিফ পাটওয়ারী (আরিফ স্যার) পানিতে ডুবে মৃত্যুবরণ করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার (১৭ নভেম্বর ২০২৫) দুপুরে তিনি ডাকাতিয়া নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হন। প্রায় একদিন পর, মঙ্গলবার (১৮ নভেম্বর ২০২৫) সকালে নদী থেকেই উনার মরদেহ উদ্ধার করা হয়।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবার, ছাত্রছাত্রী এবং শুভানুধ্যায়ীরা গভীরভাবে শোকাহত।
সকলের শ্রদ্ধাভাজন ধর্মপ্রাণ এই শিক্ষকের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এদিকে তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন চাঁদপুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।



