
স্টাফ রিপোর্টার : অসুস্থ চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিনিয়র আইনজীবি অ্যাড. সলিম উল্যা সেলিম অবশেষে কিছুটা সুস্থ হয়ে বাসায় ফিরেছেন।
এর আগে গতকাল ১৭ নভেম্বর সোমবার দুপুরে নিজ চেম্বারে অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত সদর হাসপাতালে নিয়ে আসা হয়।সেখানে চিকিৎসা শেষে কিছুটা সুস্থতা অনুভব করলে বিকেলে তাকে বাসায় নিয়ে যাওয়া হয়।
এ বিষয়ে চাঁদপুর সদর হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক ডা. সৈয়দ আহমেদ কাজল জানায়,উনার আগে থেকেই পেশার এবং হার্টের কিছুটা সমস্যা ছিল। আজকেও উনি অসুস্থ হয়ে পড়ে পরে হাসপাতালে চিকিৎসা নিয়ে কিছুটা সুস্থ হলে বিকেলে বাসায় নিয়ে যাওয়া হয়।



